চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের সঙ্গে তৃতীয় কোনো দেশে আলোচনায় বসতে প্রস্তুত: পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনের সঙ্গে তৃতীয় কোনো দেশে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে ইউক্রেনের সরকারকে উৎখাত করে দেশটির সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। যুদ্ধ ঘোষণার প্রায় ৪৮ ঘণ্টা পর ইউক্রেনের সাথে আলোচনায় বসার বিষয়ে রাশিয়া থেকে এমন বার্তা আসলো।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেছেন, ‘আমরা শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে না। তবে এখন আমাদের জোর করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’

‘আমরা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমরা অবহেলার মুখোমুখি হয়েছিলাম’, ওই পোস্টে জানান পুতিন।

এছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও জানিয়েছিলেন, ইউক্রেন যদি অস্ত্র ফেলে দেয় তাহলে তারা আলোচনায় বসতে প্রস্তুত।

অন্যদিকে ইউক্রেন সংকট সমাধানে পুতিনকে চীনের প্রেসিডেন্টে ফোন দিয়েছেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, শুক্রবার বিকেলে পুতিনের সঙ্গে ফোনে আলাপকালে প্রেসিডেন্ট শি জিনপিং সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের কথা বলেছেন।

Reneta

পুতিনের সঙ্গে আলাপকালে শি বলেন, ‘শীতল যুদ্ধের মানসিকতা ত্যাগ করা, সমস্ত দেশের যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া ও সম্মান করা এবং আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গঠন করা গুরুত্বপূর্ণ’।

ইউক্রেনে হামলার দ্বিতীয় দিনে দেশটির রাজধানী কিয়েভের কাছের প্রধান একটি বিমানবন্দর দখলে নিয়েছে রুশ সৈন্যরা। প্রায় ২০০ হেলিকপ্টার ব্যবহার করে অভিযান চালিয়ে ইউক্রেনের দুই শতাধিক সৈন্যকে হত্যার পর ওই ঘাঁটি দখল নেওয়া হয়েছে বলে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের হুমকি-ধামকি আমলে না নিয়ে ইউক্রেনের দোনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া। এমনকি সেখানে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য’ সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন। এরপর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT