চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনীয় টেনিস তারকা সভেতলিনার ডব্লিউটিএ ইভেন্ট বর্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ন ০১, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

‘আমি ঘোষণা করতে চাই যে, মন্টেরেতে খেলব না। আমাদের (টেনিস) সংস্থাগুলো এই প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত রাশিয়ান বা বেলারুশিয়ান টেনিস খেলোয়াড়দের বিরুদ্ধে অন্য কোনো ম্যাচ খেলব না।’

বর্তমানে মেয়েদের র‍্যাঙ্কিংয়ের ১৫তম স্থানে রয়েছেন ইউক্রেনের এই টেনিস তারকা এলিনা সভেতলিনা। ডব্লিউটিএ ট্যুর ইভেন্ট থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে এভাবেই তিনি কারণ ব্যাখ্যা করেছেন।

মঙ্গলবার মেক্সিকোর মন্টেরেতে ডব্লিউটিএ ট্যুর ইভেন্টে রাশিয়ার আনাস্তাসিয়া পোটাপোভার বিপক্ষে সভেতলিনার খেলার কথা ছিল।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি বর্তমান পরিস্থিতির জন্য আমাদের সংস্থাগুলোর একটি স্পষ্ট অবস্থান প্রয়োজন। কোনো জাতীয় প্রতীক, রং, পতাকা বা (জাতীয়) সঙ্গীত প্রদর্শন না করেই শুধুমাত্র রাশিয়ান বা বেলারুশিয়ান নাগরিকদের নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে গ্রহণ করার জন্য এটিপি, ডব্লিউটিএ এবং আইএফটিকে আমরা ইউক্রেনীয় খেলোয়াড়রা অনুরোধ করেছি।’

রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নেয়া খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৯ সালে উইম্বলডন এবং ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘আমি কোনো রাশিয়ান ক্রীড়াবিদকে দোষ দেই না। তারা আমাদের মাতৃভূমিতে আক্রমণের জন্য দায়ী নয়।’

‘আমি সকল খেলোয়াড়দের বিশেষ করে রাশিয়ান এবং বেলারুশিয়ানদের শ্রদ্ধা জানাতে চাই। তারা সাহসের সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছেন। তাদের সমর্থন অপরিহার্য।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএফটিএটিপিএলিনা সভেতলিনাডব্লিউটিএরাশিয়া ইউক্রেন উত্তেজনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT