চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনীয় জিনচেঙ্কোর অধিনায়কত্বে শেষ আটে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

প্রথমার্ধে পায়নি কোনো গোলের দেখা। দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করলেন রিয়াদ মাহরেজ ও জ্যাক গ্রিলিশ। আর তাতেই পিটারবরো ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।

যুদ্ধ নিয়ে চরম উদ্বেগ থাকা সত্ত্বেও ম্যানচেষ্টার সিটির হয়ে খেলার জন্য প্রস্তুত ছিলেন ইউক্রেন জাতীয় দলের মিডফিল্ডার ওলেক্সান্ডার জিনচেঙ্কো। তিনি ঠিকই মাঠে নামলেন। ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করে তাকে অধিনায়ক হিসেবেই মাঠে নামাল ম্যানচেস্টার সিটি।

অধিনায়ক হিসেবে খেলতে নামা জিনচেঙ্কোর জন্য গত মঙ্গলবার রাতটি আবেগের হয়ে রইল। তিনি এবং প্রতিপক্ষ দলের অধিনায়ক ম্যাচের আগে ধরলেন ইউক্রেনের পতাকা। স্টেডিয়ামের ভেতর বড় পর্দায় ভেসে উঠল লেখা- ‘আমরা ইউক্রেনের সাথে আছি।’ রাশিয়ার সামরিক অভিযানের বিপক্ষে বার্তা দিতেই এমনটি করা হয়।

  •          

ম্যাচের ৬০ মিনিটে পিল ফোডেনের পাসে বল পেয়ে ডি-বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের শটে সিটিকে লিড এনে দেন মাহরেজ। সাত মিনিট পর আবারো গোলে ভূমিকা রাখেন ফোডেন। তার কাছ থেকে বল নিয়ে বাঁ পায়ের সুন্দর ফিনিশিয়ে নিশানাভেদ করেন গ্রিলিশ।

আরেক ম্যাচে মিডলসব্রোর বিপক্ষে নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য স্কোর বজায় রেখেছিল টটেনহ্যাম হটস্পার। অতিরিক্ত সময়ে গোল হজম করে তারা শেষ আটের আগেই বিদায় নিয়েছে। ১০৭ মিনিটের মাথায় জশ কোবার্নের করা গোলে এফএ কাপের কোয়ার্টারের টিকেট কেটেছে মিডলসব্রো।

অন্য খেলায় স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পা দিয়েছে ক্রিস্টাল প্যালেস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএ কাপক্রিস্টাল প্যালেসগ্রিলিশজিনচেঙ্কোটটেনহ্যামমাহরেজমিডলসব্রোম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT