চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনীয় উড়োজাহাজ: জুমআর খুতবায় সশস্ত্র বাহিনীর পক্ষ নিলেন খামেনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
খামেনি-জুমআর খুতবায় ইউক্রেনীয় উড়োজাহাজ

তেহরানে ইউক্রেনীয় উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ভুল করে উড়োজাহাজ ফেলে দেয়া হলেও তা শেষ পর্যন্ত ইরানের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।

আল-জাজিরা জানায়, ২০১২ সারের পর এই প্রথম জুমআর নামাজে ইমামতি করেন খামেনি। খুতবায় তিনি অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্রসহ ইরানের শত্রুরা উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনা দিয়ে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার ঘটনা আড়াল করতে চাইছে।

‘এই ঘটনায় আমরা যতটা দুঃখিত, আমাদের শত্রুরা এতে ততটাই আনন্দিত,’ বলেন তিনি, ‘তারা শুধু এতেই খুশি যে রেভল্যুশনারি গার্ডস এবং সশস্ত্র বাহিনীর দায়িত্বের ওপর আঙ্গুল তোলার মতো কিছু একটা তারা পেয়েছে।’

খামেনিবিরোধী বিক্ষোভকারীদের ট্রাম্প প্রশাসনের দেয়া সমর্থনকেও তিনি মিথ্যা বলে দাবি করেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে ইউক্রেনীয় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় চাপের মধ্যে রয়েছে ইরান। শুধু তাই নয়, পুরো ইরানজুড়ে চলছে ইরানি সরকারের ‘মিথ্যাচারের’ প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন। আয়াতুল্লাহ আলী খামেনিসহ সংশ্লিষ্ট অন্যান্য সিনিয়র নেতাদের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা।

Reneta

আর এ কারণেই আন্দোলনকারীদের শান্ত করতে এবং সরকারের পক্ষে সমর্থন যোগাতে দীর্ঘ সাত বছর পর আবারও জুমআর ইমামতি করলেন খামেনি।

গত ৮ জানুয়ারি ইরানের তেহরানে ইমাম খোমেনি বিমানবন্দরের কাছে ১৭৬ যাত্রী ও ক্রু নিয়ে ইউক্রেনের উড়োজাহাজ বিধ্বস্ত হয়। বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং ৭৩৭-৮০০ জেট উড়োজাহাজটি তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দের কাছে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় উড়োজাহাজে থাকা সবাই নিহত হন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা দুর্ঘটনার জন্য ইরানের ভুলে ছোড়া রকেট বা মিসাইলকে দায়ী করে আসলেও এ পর্যন্ত বিষয়টি অস্বীকার করে আসছিল দেশটি।

তবে অভ্যন্তরীণ তদন্ত শেষে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক রকেট হামলা চালানোর ওই সময়টাতে ‘ভুল করে’ দুর্ঘটনা ঘটানোর কথা স্বীকার করে ইরান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়াতুল্লাহ আলী খামেনিইউক্রেনীয় উড়োজাহাজইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT