চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনকে বাঁচাতে অস্ত্র তুলে নিয়েছেন বয়স্ক নারীরাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেনের বয়স্ক নারীরা। গড়ে তুলেছেন ‘বাবুশকা ব্যাটালিয়ন’।

ভ্যালেন্টিনা কনস্টান্টিনোভস্কার বয়স ৭৯ বছর। এই বয়সেও অস্ত্র হাতে প্রস্তুত তিনি। লড়তে চান রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তার শহরকে রক্ষার জন্য প্রস্তুত বলে আল-জাজিরাকে জানান এই নারী যোদ্ধা।

আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভ্যালেন্টিনা ও তার দলের বয়স্ক নারী সদস্যরা পরিখা খনন করে তা জাল দিয়ে ঘেরাও করে রেখেছেন। তারা প্রয়োজনীয় সামগ্রীসহ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুবিধাও রেখেছেন তাতে। এমনকি ওয়াচ টাওয়ারও তৈরি করেছেন।

একটি আবাসিক এলাকায় যুদ্ধকালীন সময়ে নিজেদের সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সময় ভ্যালেন্টিনা বলেন, ‘আমি আমার শহর ভালবাসি। পুতিন আমাদের ভয় দেখাতে পারবে না। যদিও এটা আতঙ্কজনক, কিন্তু আমরা শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবো।’

স্বাস্থ্যসেবা, টিকে থাকা, দ্রুত কোনো বিপজ্জনক স্থান পরিত্যাগ করা, অস্ত্রের নিরাপত্তা, গুলি চালানোর নিয়মের মতো বিষয়াগুলো ছিল তাদের প্রশিক্ষণের অর্ন্তভুক্ত।

ওই শহরের বাসিন্দারা জানান, এই প্রশিক্ষণ শুধুমাত্র প্রশিক্ষণের জন্য অথবা সচেতনতার জন্য; যা তারা গত ৮ বছর ধরে চলমান সংঘাতের সময় আয়ত্ব করেছেন।

Reneta

গত কিছুদিন ধরে অভিযোগ, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। যেকোনো সময় দেশটি ইউক্রেন আক্রমণ করতে পারে বলে বারবার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

তবে ইউক্রেন আক্রমণের বিষয়টি ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে রাশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনইউক্রেন উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT