জনপদ

ইউএনও’র ওপর হামলার দুই আসামিকে পুলিশে সোপর্দ

পুলিশের সঙ্গে আটক দুই আসামি, নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার দুই আসামি পুলিশের হেফাজতে, নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাকারী আসামি নবীরুল এবং সান্টুকে পুলিশে সোর্পদ করেছে র‍্যাব।

তবে প্রধান আসামী আসাদুল অসুস্থ থাকায় পুলিশের তত্ত্বাবধানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

র‍্যাব-১৩ সদর দপ্তর রংপুর থেকে শনিবার ভোররাতে নবীরুল এবং সান্টুকে ঘোড়াঘাট থানায় সোর্পদ করলেও পুলিশ এখন তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের উদ্দেশে দিনাজপুরে নিয়ে আসছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা বাবার ওপর হামলা করে। হামলাকারীরা হাতুড়িসহ বিভিন্ন অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে।

এ ঘটনায় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে অজ্ঞাতনামা দু’জনকে আসামি করে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা করেছেন ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ।

২০১৮ সালের ৭ নভেম্বর কর্মস্থলে যোগ দেয়ার পর থেকেই মাদক, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন, বাল্যবিবাহ, ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করে সবমহলে প্রশংসিত হন ওয়াহিদা খানম।

বিষয়:ইউএনও ইউএনও'র উপর হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…