চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড সেরার আসরে যা কিছু রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ ৪৬ দিনের এক আসরের পর্দা নেমেছে লর্ডসে, রোববার ইংল্যান্ডের প্রথমবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরার মাধ্য দিয়ে। আসরজুড়েই ছিল ব্যাট-বলের আনন্য সব কীর্তির পসরা, হয়েছে নতুন অনেক রেকর্ড। দেখে নেয়া যাক ২০১৯ বিশ্বকাপের খেরোখাতা-

সর্বোচ্চ রান সংগ্রাহক- রোহিত শর্মা। ভারতের সহ-অধিনায়ক ৯ ম্যাচে ৮১ গড়ে করেছেন ৬৪৮ রান।

সর্বোচ্চ ইনিংস- ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের বিপক্ষে ১৪৭ বলে অজি ওপেনার রান তুলেছিলেন ১৬৬।

সর্বোচ্চ গড়- সাকিব আল হাসান। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

সর্বোচ্চ সেঞ্চুরি- রোহিত শর্মা। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫ সেঞ্চুরির রেকর্ড এই আসরেই করেছেন ভারত তারকা।

সর্বোচ্চ ফিফটি- সাকিব আল হাসান। তার ৭টি পঞ্চাশ পেরোনো ইনিংসের ৫টি ছিল ফিফটি, ২টি সেঞ্চুরি। এক আসরে সাতটি পঞ্চশোর্ধ্ব ইনিংস যা বিশ্বরেকর্ড।

Reneta

সর্বোচ্চ ছক্কা- আসরের সর্বোচ্চ ছক্কার মালিক ইয়ন মরগান। মোট ২২টি ছক্কার মধ্যে ইংলিশ অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচেই হাঁকিয়েছেন ১৭টি ছক্কা, যা বিশ্বরেকর্ড।

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক- মিচেল স্টার্ক। মোট ২৭টি উইকেট নিয়েছেন অজি পেসার। যা এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড।

সেরা বোলিং পারফরম্যান্স- শাহিন শাহ আফ্রিদির। বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নেন পাকিস্তানি পেসার।

সেরা কিপ্টে বোলার- কমপক্ষে ৫০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে কলিন ডি গ্র্যান্ডহোম সেরা। কিউই অলরাউন্ডারের ওভারপ্রতি রান খরচের গড় ৪.১৫।

এক ম্যাচে সেরা কিপ্টে বোলার- জাসপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ওভার বল করে ১ মেডেনে ৯ রান দিয়েছিলেন ভারতীয় পেসার। ওভারপ্রতি তার রান খরচ ছিল মাত্র ১.৫০! উইকেট নিয়েছিলেন ২টি।

সর্বোচ্চ ডিসমিসাল- ১০ ম্যাচে ১৮টি ক্যাচ ও ২ স্টাম্পিং নিয়ে শীর্ষে অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।

এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল- আফগানিস্তানের বিপক্ষে মোট ৫টি ডিসমিসাল করেছেন অ্যালেক্স ক্যারি।

সর্বোচ্চ ক্যাচ- আসর জুড়ে সর্বোচ্চ ১৩ ক্যাচ নিয়েছেন ইংল্যান্ডের জো রুট।

সর্বোচ্চ রানের পার্টনারশিপ- ১৯২। বাংলাদেশের বিপক্ষে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার জুটি। দুইয়ে আছে সাকিব আল হাসান ও লিটন দাসের ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সর্বোচ্চ দলীয় সংগ্রহ- ৩৯৭। আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সংগ্রহ।

এক ম্যাচে সর্বোচ্চ রান- ৭১৪। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে দুই দল মিলিয়ে এই রান তুলেছে। বিশ্বকাপের ইতিহাসে এটাই এক ম্যাচে সর্বোচ্চ রান।

সর্বোচ্চ রানে জয়- ১৫০ রান। আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুরের পল্লী নিবাসে থাকা হলো না এরশাদের

পরবর্তী

উৎক্ষেপণের আগে কেন আটকে গেল ভারতের চন্দ্রযান-২ ?

পরবর্তী
উৎক্ষেপণের এক ঘণ্টা আগে-ভারত-চাঁদ

উৎক্ষেপণের আগে কেন আটকে গেল ভারতের চন্দ্রযান-২ ?

সংসদে এরশাদের দ্বিতীয় জানাযা

এরশাদের দ্বিতীয় জানাযা জাতীয় সংসদে অনুষ্ঠিত

সর্বশেষ

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT