চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ‘দ্বিতীয় দলের’ কাছেও হোয়াইটওয়াশ পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মূল স্কোয়াডে করোনার হানায় ‘দ্বিতীয় দল’ সাজিয়ে পাকিস্তানের বিপক্ষে নেমেছে ইংল্যান্ড। স্বাগতিকদের সেই দলের কাছেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না সফরকারীরা। তিন ওয়ানডের সিরিজে শেষটিতে বেন স্টোকসদের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে বাবর আজমের দল।

বার্মিংহামের এজবাস্টনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৩৩১ রানের বিশাল সংগ্রহই জমিয়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ৩ উইকেট আর ১২ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে ইংল্যান্ড। সঙ্গে বিশ্বকাপের সুপার লিগ টেবিলে ৩০ পয়েন্ট যোগ করেছে ইংলিশরা।

ইমাম-উল-হকের ৭৩ বলে ৫৬, মোহাম্মদ রিজওয়ানের ৫৮ বলে ৭৪, এবং বাবর আজমের ক্যারিয়ারসেরা ১৫৮ রানে বড় সংগ্রহ পায় পাকিস্তান। অধিনায়ক বাবর ১৪ চার ও ৪ ছক্কায় ১৩৯ বলে খেলেন ইনিংসটি। তার ১৪তম শতক। রিজওয়ানকে নিয়ে ১৭৯ রানের জুটি গড়েছেন।

ওয়ানডেতে প্রথমবার দেড়শ ছাড়ালেন বাবর, আগের সেরাটি ছিল ১২৫ রান। পাকিস্তানের প্রথম কোনো দলনেতা খেলল দেড়শ বা ততোধিক রানের ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে দেশটির কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস যা।

ইংলিশদের সেরা বোলার ২৫ বছর বয়সী পেসার ব্রাইডন কার্স, ৬১ রান খরচায় প্রথমবার ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি। সাকিব মাহমুদ নিয়েছেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে ফিল স্ল্যাটের ৩৭, জ্যাক ক্রাউলির ৩৯, স্টোকসের ৩২ রানে এগোনো ইংল্যান্ডকে স্বস্তি দেন ষষ্ঠ উইকেটে ১২৯ রানের জুটি গড়া জেমস ভিন্স ও লুইস গ্রেগরি। গ্রেগরি ৬ চর ও ৩ ছক্কায় ৬৯ বলে ৭৭ রানে ফিরে গেলেও শতকের দেখা পান ভিন্স।

Reneta

ভিন্স ১১ চারে ৯৫ বলে ১০২ রানের ইনিংস খেলে থেমেছেন, তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। শেষদিকে ক্রেইগ ওভারটন অপরাজিত ১৮ ও কার্স অপরাজিত ১২ রানে ম্যাচের ইতি টেনে আসেন।

হারিস রউফ নিয়েছেন ৪ উইকেট, ২ উইকেট শাদাব খানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবরভিন্সলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT