চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

ইংল্যান্ডের বিপক্ষে আফগানদের ‘সামর্থ্য’ প্রমাণের লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তা জানান দিতে চেয়েছিল আফগানিস্তান। প্রথম চার ম্যাচে তাতে পুরোপুরি ব্যর্থ আফগানরা। পঞ্চম ম্যাচেও তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। এবারের প্রতিপক্ষ যে বিশ্বকাপের অন্যতম হট-ফেভারিট ইংল্যান্ড। মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে দুদল।

এবারের আসরে নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে টানা চার হারে ১০ দলের টুর্নামেন্টে সবার শেষে অবস্থান আফগানিস্তানের।

ম্যানেচেস্টারে বড় জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্যে মাঠে নামবে ইংল্যান্ড। সেখানে প্রথম জয়ের জন্য লড়বে আফগানিস্তান।

Banglabid

ইংল্যান্ডের টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানরা দারুণ ফর্মে রয়েছেন। স্বাগতিক বোলাররাও আছেন ছন্দে। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে সহজ জয়ের ব্যাপারে আশাবাদী ইংলিশরা।

সেখানে ব্যাটসম্যানদের ব্যর্থতা ভাবাচ্ছে আফগানিস্তানকে। দারুণ শুরুর পর তালগোল পাকিয়ে ফেলা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে আফগানরা। শনিবার কার্ডিফে সাউথ আফ্রিকার বিপক্ষে ৬৯ রানে ৯ উইকেট হারিয়ে বড় হার নিয়ে মাঠ ছাড়ে রশিদ-নবীর দল। ব্যাটসম্যানদের এমন ভরাডুবির সমাধান খুঁজছে দলটি।

টিম নিউজ
সাউথ আফ্রিকা ম্যাচ মিস করা নাজিবুল্লাহ জাদরান একাদশে ফিরতে পারেন। তাকে জায়গা দিতে বাদ পড়তে পারেন আসগর আফগান। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মুজিব-উর রহমান একাদশে থাকবেন বলেই মনে হচ্ছে।

Reneta

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আফগান ম্যাচ তো বটেই, শ্রীলঙ্কার বিপক্ষেও খেলতে পারবেন না জেসন রয়। তার জায়গায় একাদশে ঢুকবেন জেমস ভিন্স। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও আফগানিস্তান ম্যাচে একাদশে থাকতে পারেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান।

সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জফরা আর্চার ও মার্ক উড।

আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, নুর আলি জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, ইকরাম আলি খিল, মুজিব-উর রহমান ও হামিদ হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT