চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের কোচ হচ্ছেন আর্থার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজের পর ইংল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব যে ছাড়বেন সেটা বিশ্বকাপ জেতানোর আগেই জানিয়ে রেখেছিলেন কোচ ট্রেভর বেলিস। তাই তার বিকল্প খোঁজা শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। সেই বিকল্পটা কে হতে পারেন তার ঝাপসা একটা ধারণা ধীরে হলেও স্পষ্ট হচ্ছে। শোনা যাচ্ছে, বেলিসের জায়গায় মরগান-রুটদের গুরু হতে পারেন পাকিস্তান দলের সাউথ আফ্রিকান কোচ মিকি আর্থার!

ইংল্যান্ড বিশ্বকাপে আর্থারের অধীনে খুব একটা ভালো করেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট পেলেও রানরেটের হিসাবে পিছিয়ে থাকায় সেমিফাইনাল খেলা হয়নি।

পাকিস্তানের পুরুষ, নারী, বয়সভিত্তিক ক্রিকেটের পারফরম্যান্স পর্যালোচনা করতে শুক্রবার লম্বা মিটিং করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সেই সভায় তুলোধুনা করা হয়েছে কোচসহ সংশ্লিষ্টদেরও। বিশ্বকাপে কেন ব্যর্থ হল দল তা নিয়ে কৈফিয়ত দিতে হয়েছে কোচ আর্থার, অধিনায়ক সরফরাজ আহমেদ ও সাবেক প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে।

সভায় ব্যস্ত একটা সময় গেছে আর্থারের সমালোচনায়। তার পারফরম্যান্স মূল্যায়ন করে যে অসন্তুষ্ট পিসিবি কর্তারা সেটা সভা শেষে জানিয়েছেন একজন কর্মকর্তা। একই সভায় সমালোচনা শুনতে হয়েছে অধিনায়ক সরফরাজকেও।

সাবেক ক্রিকেটার ওয়াসিম খানের নেতৃত্বে ক্রিকেট কমিটির সেই সভা শেষে ধারণা করা হচ্ছে চুক্তি আর নবায়ন করা হবে না আর্থারের সঙ্গে। কিংবা হতে পারেন বরখাস্তও। যদিও আর্থারের ধারণা তার চুক্তি বাড়বে। তার নিজের ইচ্ছা আরও অন্তত দু’বছর কাজ করবেন সরফরাজদের সঙ্গে।

কিন্তু চুক্তি যদি না বাড়ে? সেক্ষেত্রে নিজেই নিজের সম্ভাব্য গন্তব্য ঠিক করার কাজে লেগে পড়েছেন সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাবেক এই কোচ। যোগাযোগ করেছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও। ইসিবির ক্রিকেট পরিচালক অ্যাশলি জাইলস গত সোমবার জানিয়েছেন, আর্থারের সঙ্গে যোগাযোগ আছে তাদের।

আর্থারের কর্ম-বৃত্তান্ত ভারী হলেও তাড়াহুড়ো করতে রাজী নয় ইসিবি। কারণ, ইংলিশ দলের কোচ হওয়ার জন্য আগ্রহ আছে আরও বড় বড় নামের। এরই মধ্যে সাউথ আফ্রিকার বর্তমান কোচ ওটিস গিবসন ও ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ প্রোটিয়া সাবেক তারকা গ্যারি কার্স্টেনও নাকি আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কোচ হওয়ার ব্যাপারে!

ট্যাগ: ইসিবিপিসিবিমিকি আর্থারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার এইচপি দলের সামনে সিরিজ

পরবর্তী

পোশাক খাতে কমছে রপ্তানি, চাকরি হারাচ্ছে শ্রমিক

পরবর্তী

পোশাক খাতে কমছে রপ্তানি, চাকরি হারাচ্ছে শ্রমিক

বিপিএলে ‘চ্যাম্পিয়ন’ দলে খেলবেন মুশফিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT