চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় বেলজিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

থেকে থেকে কাউন্টার অ্যাটাক। কখনো উইং দিয়ে, কখনো মাঝমাঠ দিয়ে। বেলজিয়ামের এমন আক্রমণের মুখে বল দখলের লড়াইয়ে টেক্কা দিয়েও ০-২ গোলে হেরে গেল ইংল্যান্ড। বেলজিয়াম বাড়ি যাচ্ছে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সাফল্য নিয়ে।

ম্যাচের শুরুতে থমাস মেউনিয়ার গোল করার পর দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে দেন অধিনায়ক হ্যাজার্ড। এই প্রথম বিশ্বকাপে তৃতীয় হল বেলজিয়াম।

বেলজিয়াম এর আগেও একবার তৃতীয়স্থান নির্ধারণী খেলেছে। সেটি ১৯৮৬ সালে, ফ্রান্সের বিপক্ষে। অতিরিক্ত সময়ের পর ৪-২ গোলে হেরেছিল দলটি।

শনিবার ম্যাচের চতুর্থ মিনিটে মেউনিয়ারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। বক্সের ভেতরে চাডলি নিচু ক্রস পাঠান। বল রিসিভ না করেই পা দিয়ে ঠেলে বল জালে পাঠিয়ে দেন আগুয়ান মেউনিয়ার।

১৭তম মিনিটে লুকাকু টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল করার সুযোগ হাতছাড়া করেন। বাঁদিক থেকে ডি ব্রুইনি তাকে উদ্দেশ্য করে বক্সের ভেতর বল ছাড়ন। লুকাকু আরেকটু আগে বলে যেতে পারলে ফায়দা লুটতে পারতেন। কিন্তু তার আগেই ইংলিশ গোলরক্ষক বার ছেড়ে বেরিয়ে এসে বল ধরে ফেলেন।

Reneta

২৪তম মিনিটে বিপজ্জনক জায়গায় থেকেও বল জালে জড়াতে ব্যর্থ হন হ্যারি কেন। বক্সের ভেতর থেকে উড়িয়ে মারেন।

৩৫তম মিনিটে টবি আল্ডারভাইরেল্ডের দারুণ একটি ভলি বারের উপর দিয়ে যায়।  কর্নার থেকে  বল যায় ইয়োরি টিলেমান্সের কাছে। তিনি ঠিকমতো পাস দিতে না পারলেও বল চলে যায় আল্ডারভাইরেল্ডের কাছে। মাথার কাছে লাফিয়ে ওঠা বল সাইড ভলি করেন। অল্পের জন্য সেটি বাইরে দিয়ে চলে যায়।

অতিরিক্ত সময়ে বক্সের ভেতর একজন ডিফেন্ডারকে পেয়েও বিট করে গোলে শট নিতে ব্যর্থ হন লুকাকু।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে হ্যারি কেন গোলের সুযোগ মিস করেন। থ্র থেকে বল পেয়ে বদলি খেলোয়াড় লিঙ্গার্ড বক্সের ভেতর প্লেস করেন। কেন ডাইভ দিয়ে বলে পা লাগতে ব্যর্থ হন।

৭০তম মিনিটে বেলজিয়ামকে নির্ঘাত বিপদের হাত থেকে বাঁচান আল্ডারভাইরেল্ড। এরিক দিয়ের গোলরক্ষক কোর্তোয়াকে একা পেয়ে যান। আগুন কোর্তোয়ার হাতের উপর দিয়ে বল তুলে দেন। সেটি গোললাইন পার হওয়ার ঠিক আগে ছুটে এসে বল ক্লিয়ার করেন আল্ডারভাইরেল্ড।

 

৮০তম মিনিটে মেউনিয়ারের ভলি পিকফোর্ড ফিরিয়ে দেয়ার পর ৮২তম মিনিটে ব্যবধান ২-০ করেন অধিনায়ক হ্যাজার্ড।

কাউন্টার অ্যাটাক থেকে কেভিন ডি ব্রুইনি তাকে বল ছাড়লে একজনকে বিট করে বক্সের ভেতর ঢুকে পড়েন। মাটি কামড়ানো শটে কাছের পোস্ট দিয়েই বল জালে পাঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT