চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে বিদায় করে সবার আগে ফাইনালে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করে ইংল্যান্ড ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের মতো মন ভাঙল না টি-টুয়েন্টি বিশ্বকাপে। ইংল্যান্ডকে এবার হারাতে পারল নিউজিল্যান্ড। মরগানদের ৫ উইকেটে হারিয়ে সবার আগে শিরোপার মঞ্চে পা রেখেছেন উইলিয়ামসনরা।

বুধবার টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের দেয়া ১৬৭ রানের লক্ষ্য ৬ বল আর ৫ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান রানার্সআপরা।

বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। জয়ী দলটি হবে ১৪ নভেম্বরের ফাইনালে কিউইদের শিরোপার প্রতিপক্ষ।

আবুধাবিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান জমায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে ১৯ ওভারে ৫ উইকেটে ১৬৭তে পৌঁছায় নিউজিল্যান্ড।

বেয়ারস্টোকে (১৭ বলে ১৩) দ্রুত হারালেও বাটলার ও মালান পথে রাখেন ইংল্যান্ডকে। ২৪ বলে ২৯ করে যান বেয়ারস্টো। মালানের ভাণ্ডার থেকে আসে ৩০ বলে ৪১ রান, ৪ চারের সঙ্গে এক ছয়ে সাজানো।

একটি করে চার-ছয়ে ঝড় তোলার আভাস দিয়েছিলেন লিভিংস্টোন, থামতে হয় ১০ বলে ১৭ করে। মঈন আলি সেটি পুষিয়ে দেন অপরাজিত ফিফটি করে।

অধিনায়ক মরগান যখন ২ বলে ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ছেন, মঈন তখন ৩৭ বলে অপরাজিত ৫১ রানে। যাতে ৩ চারের সঙ্গে ২ ছক্কার মার। যে ইনিংসে ভর করে শেষ ১০ ওভারে ৯৯ রান জমাতে পারে ইংলিশরা।

সাউদি এদিন দারুণ করেছেন, ৪ ওভারে দিয়েছেন ২৪ রান, নিয়েছেন ১টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মিলনে, সোধি, নিশামও।

লক্ষ্য তাড়ায় এসে শুরুতে হাত খুলতে পারেনি কিউইরা। গাপটিল আবার একটি চার মেরেই ৩ বলে ৪ রানে সাজঘরে হাঁটা দেন। অধিনায়ক উইলিয়ামসনের ইনিংস থামে ১১ বলে ৫ রানে।

আরেক ওপেনার মিচেল ও কনওয়ে তখন মনোযোগ দেন ইনিংস মেরামতে। ১৩ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর দুজনে যোগ করে যান ৮২ রান। কিন্তু রানের গতি বাড়াতে পারছিলেন না। ৫ চার এক ছয়ে ৩৮ বলে ৪৬ করে কনওয়ে ফিরে গেলে জুটি ভাঙে।

ফিলিপস দ্রুতই ২ রানে কনওয়েকে অনুসরণ করলে বিপদের আভাসই মিলছিল! প্রয়োজনীয় রানরেট তখন ১৩তে পৌঁছে গেছে। ঝড় তুলে সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে যান নিশাম।

এক চারের পিঠে ৩ ছক্কায় ১১ বলে ২৭ করে ম্যাচ নিজেদের দিকে হেলে দিয়ে যান নিশাম। বাকি কাজটা শেষ করে আসেন ড্যারেল মিচেল। অপরাজিত ৭২ রানে জয়ে নোঙর ফেলেন কিউইদের। ম্যাচসেরা মিচেলের ইনিংসটি সাজানো ৪টি করে চার-ছক্কায়।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডের কাছেই শিরোপা হাতছাড়া করেছিল নিউজিল্যান্ড। ম্যাচ টাই হওয়ার পর দুবার সুপার ওভারে গড়িয়ে সেই টাই-ই মিলেছিল। পরে বাউন্ডারি সংখ্যার হিসাবে শিরোপা উঁচিয়ে ধরেছিল মরগানের দল।

ট্যাগ: উইলিয়ামসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০নিউজিল্যান্ড-ইংল্যান্ডমরগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফরাসিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

হবু বরকে পরিচয় করিয়ে দিলেন চিত্রনায়িকা মিম

পরবর্তী
চিত্রনায়িকা মিম তার হবু বরকে উপহার দিচ্ছেন, সুন্দর সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হবু বরকে পরিচয় করিয়ে দিলেন চিত্রনায়িকা মিম

বাঁধনের সাফল্যে গর্বিত তার প্রকৌশলী বাবা, ছবি তোলা হয়েছে সিনেমা হলের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁধনের সাফল্যে গর্বিত তার প্রকৌশলী বাবা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT