চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে বিদায় করলো আইসল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৬
স্পোর্টস
A A

ইউরোর শেষ ষোলো থেকেই ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছে আইসল্যান্ড। পচে যাওয়া হাঙর এবং তিমির মাংস খাওয়া বরফ দৈত্যরা ইংলিশদের হারিয়েছে ২-১ গোলে। কোয়ার্টার ফাইনালে আগুনের দ্বীপের প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স।

খেলার আগের  দিন আইসল্যান্ড কোচ লার্স ল্যাজারবার্গ দাবি করেছিলেন, পচে যাওয়া হাঙর এবং তিমির মাংসের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারই তার দলের ফুটবলারদের লড়াই করার শক্তির সেরা উৎস। নিস-এর আঁলিয়াজ রিভিয়েরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই হাঙরের হিংস্রতাই দেখালো আইসল্যান্ড।

খেলার ৪ মিনিটেই লিড নেয় ইংল্যান্ড। দলকে স্বপ্নের শুরু এনে দেন অধিনায়ক ওয়েন রুনি। পেনাল্টি থেকে গোল করেন ম্যানচেস্টার তারকা। পেনাল্টি থেকে গোল করেন রুনি।

Banglabid

তবে লিড ৯০ সেকেন্ডেরও কম সময় ধরে রাখতে সক্ষম হয় ইংল্যান্ড। এর পর ১২ মিনিটের ভেলকিতেই খেল খতম ইংলিশদের। ৬ মিনিটের সময় আইসল্যান্ডকে সমতায় ফেরান রাগনার সিংগুডসন। আর ১৮ মিনিটের আইসল্যান্ডকে লিড এনে দেন কোলব্রেন সিগদোরসন।

প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। ফিরে এসে সমতায় ফেরার মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। কেন-উইলশেয়ারদের ঘণ ঘণ আক্রমণে মধ্যে পাল্টা আক্রমণে বেশ কয়েকবার ইংলিশ রক্ষণ কাঁপিয়েছে আইসল্যান্ডের ফরোয়ার্ডরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো দল গোলের দেখা না পেলে নিজেদের ফুটবল ইতিহাসের সেরা জয় পায় আইসল্যান্ড। আর  তাতেই কপাল পোড়ে ‘থ্রি লায়ন্স’ খ্যাত ইংল্যান্ডের।

হারের পর ডেইলি মেইল পত্রিকা লিখেছে, আবারও ইউরোপ থেকে আউট হয়ে গেল ব্রিটেন। আর কোচ রয় হজসনকে নিয়ে পত্রিকাটি বলেছে, ক্যামরনের কাতারে হজসন। হারের পরই নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন ইংলিশ কোচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক বছর পর রাশিয়ার কাছে এরদোগানের ‘দুঃখ’ প্রকাশ

পরবর্তী

ইইউতে ইংরেজি ভাষা থাকছে না!

পরবর্তী

ইইউতে ইংরেজি ভাষা থাকছে না!

ইয়েমেনে আইএসের হামলায় বহু হতাহত

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT