ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে আর্সেনাল ও লিভারপুল দুই দলই হোঁচট খেয়েছে। আর্সেনাল অনেক কষ্টে হার এড়িয়ে ড্র করতে পারলেও লিভারপুল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-১ গোলে হেরে গেছে।
রোববার রাতে এমিরেটস স্টেডিয়ামে টটেনহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্সেনাল। খেলার ৩২ মিনিটে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার সহজ সুযোগ মিস করায় ৭৭ মিনিটে কিয়েরেন গিবসের গোলে সমতায় ফেরে আর্সেনাল। খেলার বাকি সময়টা মরিয়া হয়ে খেললেও আর কোনো গোলের দেখা পায়নি আর্সেনাল।
অন্যদিকে অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরে যায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।







