চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ আগুনে দমকল মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

যে গতিতে এগোচ্ছে ইংল্যান্ড, তাতে ৪০০ বা তার কাছাকাছি রান হলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রায় ৭ ছুইছুই রানরেটে গতিতে স্বাগতিকদের দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। সেই অবস্থা থেকে বাংলাদেশ শিবিরে ছোট এক স্বস্তির হাওয়া, ইংলিশদের আগুনে ব্যাটিং থামাতে অবশেষে দমকলের কাজ করেছে টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

ইংল্যান্ড-১৭৫/১(২৮)

রয়-বেয়ারস্টোর ১২৮ রানের উদ্বোধনী জুটি ভেভেছেন মেহেদী মিরাজের দারুণ এক ক্যাচে। মাশরাফীর বলে লিডিংএজ হয়ে বল উঠে গিয়েছিল শর্ট কাভারে। বাজ পাখির মত ছোঁ মেরে সেই ক্যাচ হাতে গলিয়েছেন মিরাজ। ফেরার আগে অবশ্য বাংলাদেশের যথেষ্ট ক্ষতি করে গেছেন বেয়ারস্টো, ৫০ বলে করেছেন ৫১ রান।

বেয়ারস্টো আউট হলেও উইকেটে জমে গেছেন বিধ্বংসী আরেক ওপেনার জেসন রয়। এরই মধ্যে নিজের ১৬তম ফিফটিকে নবম সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। তাই উদ্বোধনী জুটি কোনোরকমে ভাঙতে পারলেও বাংলাদেশ যে স্বস্তিতে আছে তা একদমই বলা যাচ্ছে না। রান বন্যা থামাতে হলে দ্রুতই ফেরাতে হবে ইংলিশদের লম্বা ব্যাটিং লাইনআপের একাধিক ব্যাটসম্যানকে।

এর আগে বাংলাদেশের হয়ে বোলিংয়ের শুরু করেন সাকিব আল হাসান ও মাশরাফী। প্রথম কয়েক ওভার বেশ দেখেশুনেই খেলেন জনি বেয়ারস্টো এবং জেসন রয়। এরপরই খোলস থেকে বেরিয়ে আসেন তারা। প্রথম ছয় ওভার শেষে ইংল্যান্ডের স্কোর হয় ২৪ রান। কিন্তু আট ওভার শেষে সেই স্কোর দাঁড়ায় ৫২ রানে। সেই যে শুরু, উইকেট হারালেও তা এখনো জারি রেখেছেন ইংলিশ ব্যাটসম্যানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT