চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংরেজিকে দাপ্তরিক ভাষার স্বীকৃতি চাওয়া রিট শুনানির জন্য গ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির নির্দেশনা চেয়ে করা রিট শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি শুনানির জন্য গ্রহণ করেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোকছেদুল ইসলাম ইংরেজি ভাষাকে দ্বিতীয় দাপ্তরিক ভাষার স্বীকৃতি চেয়ে গত ১৭ এপ্রিল হাইকোর্টে রিটটি করেন।

এই আইনজীবী জানান, রিটটি আদালত শুনানির জন্য গ্রহণ করেছেন। বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে এবং আগামি সপ্তাহে এ রিটের শুনানি হতে পারে।

হাইকোর্টে রিটটি করার পর এ আইনজীবী বলেন, বাংলা আমাদের রাষ্ট্রীয় ও প্রধান দাপ্তরিক ভাষা। তবে, সংবিধানে বলা আছে, সংবিধান বাংলার পাশাপাশি ইংরেজিতেও রচিত হবে। এর মানে দাঁড়ায় সংবিধানেও ইংরেজি ভাষাকে গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া দেশে যত আইন হয়েছে ওই সকল আইন লেখার সময়ই উল্লেখ থাকে যে আইনটি ইংরেজিতেও হতে হবে। তাই ইংরেজিকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে সমস্যা কোথায়?

আইনজীবী মোকছেদুল ইসলাম তখন আরো বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে আমাদের ইংরেজি ভাষাও ভালোভাবে জানতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারতসহ অনেক দেশেই ইংরেজি ভাষাকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই এসব যুক্তিতে ইংরেজিকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির নির্দেশনা চেয়ে এই রিট আবেদনটি করেছি।

ট্যাগ: ইংরেজিরিটহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে

পরবর্তী

পবিত্র মাহে রমজানের প্রস্তুতি

পরবর্তী
রমজান

পবিত্র মাহে রমজানের প্রস্তুতি

‘মারাত্মক’ পাকিস্তানকে বাতিলের খাতায় ফেলা যায় না

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT