চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের ‘স্মার্ট’ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাজেট ঘোষণা করছেন তিনি।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। দেশের ১২তম ব্যক্তি হিসেবে বাজেট পেশ করছেন তিনি।

এটি দেশের ৪৮তম, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। আর মুস্তফা কামালের প্রথম বাজেট। যদিও গত সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে অনেক বাজেট প্রণয়নে পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি।

এই বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। তবে বাজেটের আকার বড় হলেও অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা হয়েছে সংক্ষিপ্ত।

নিজের প্রথম বাজেট তিনি ডিজিটাল পদ্ধতিতে জাতীয় সংসদে উপস্থাপন করছেন।

অর্থমন্ত্রী এর আগে বলেছেন, বাজেটের লক্ষ্য সুদূরপ্রসারী হলেও তা অর্জন করতে চেষ্টা হবে সাধ্যের মধ্যে। আর এর মধ্যেই থাকবে দেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার। শুধু এক বছরের জন্য নয়, সূদুরপ্রসারী লক্ষ্য নিয়ে বিশেষ করে ২০৪১ সালকে টার্গেট করে তৈরি হয়েছে এবারের বাজেট।

Reneta

প্রথম বাজেটেই চমক হিসেবে কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। যেমন- বেকারদের জন্য প্রথমবারের মত ‘উদ্যোক্তা তহবিল’ গঠন করেছেন। এই তহবিল গঠনের উদ্দেশ্য হলো নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। অর্থাৎ তরুণ উদ্যোক্তারা যাতে ব্যবসা শুরু করতে পারেন এবং অর্থের অভাবে পিছিয়ে না পড়েন, সে জন্য একটি ব্যবসা শুরু তহবিল (স্টার্টআপ ফান্ড) নামে একটি তহবিল করার ঘোষণা দেন। যার পরিমাণ ১শ’ কোটি টাকা।

এছাড়া প্রবাসী আয় দেশে পাঠানোর খরচ বহনে ভর্তুকি দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। রেমিট্যান্স পাঠানোর ব্যয় কমাতে এ খাতে ২ শতাংশ প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষামূলকভাবে শস্যবিমা এবং প্রবাসীদের জন্যও বিমা সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন।

নির্বাচনী ইশতেহার অনুসারে ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের ঘোষণাও থাকছে, যাতে পরিকল্পিতভাবে গ্রামকে গড়ে তোলার কথা বলা থাকছে।

এছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বাড়ানো হচ্ছে প্রায় সব ধরনের ভাতা, সম্মানী ও অনুদান। বাড়ছে কয়েকটি কর্মসূচির উপকারভোগীর সংখ্যাও।

পাশাপাশি বাড়ছে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তির টাকা। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২ হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হচ্ছে। প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে এখন করা হয়েছে ৭৫০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT