আওয়ামী লীগ না আসলে অন্য দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলবে বিএনপি।
মঙ্গলবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেছেন।
এসময় তিনি বলেন জঙ্গিবাদ নির্মূলে অন্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কর্মসূচি দেয়া হবে।
“দেশবাসী এখন বিশ্বাস করে, জঙ্গি নির্মূলে সরকারের কোনো আন্তরিকতা নেই। যদি থাকতে, জঙ্গিদের হত্যা না করে উগ্রবাদের নাটের গুরুদের হদিস বের করতে সচেষ্ট হতো।”
নজরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ নির্মূলে সরকারের আন্তরিকতা নেই। জঙ্গিবাদের উৎস বের না করে কেন জঙ্গিদের হত্যা করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।










