চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ. লীগের সাবেক এমপি রনি বিএনপিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

নানা সময়ের আলোচিত-সমালোচিত আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

এ সময় রনি বলেন, আমি স্বজ্ঞানে আমার দল আওয়ামী লীগ থেকে এখন থেকে বিএনপিতে যোগদান করলাম। আমি এই দলে থেকে মানুষের সেবা করার জন্য এখানে এসেছি৷ আমি দেশ, দল ও মানুষের জন্য কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন কিনা- এমন প্রশ্নে রনি বলেন, বর্তমান দেশের যে রাজনৈতিক অবস্থা, ক্ষমতাসীন দল তথা বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশী জাতীয়তাবাদে আসা শুধু মনোনয়ন জড়িত নয়, আরো অনেক কিছু জড়িত।

‘‘আমি মন থেকে এই দলে এসেছি। তবে এটা সত্য, আমরা যারা রাজনীতি করি তাদের মনে প্রাণে থাকে সংসদে যাওয়া এবং মানুষের জন্য কাজ করা। এক্ষেত্রে দল আমাকে মনোনয়ন দিক বা না দিক আজীবন বিএনপির সঙ্গে থাকবো৷’’

সময় বিএনপি মহাসচিব রনিকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে সাদরে গ্রহণ করে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের এই কঠিম সময়ে আজকে তিনি আমাদের মাঝে এসেছেন। এটা যে আমাদের জন্য বড় কত অনুপ্রেরণা হিসেবে কাজ করছে তা বলার মতো নয়৷ আজকে গৌরববোধ করছি। তার মতো মেধাবী, সমাজ সচেতন মানুষ বিএনপিতে যোগদান করেছেন। তাকে স্বাগত জানাচ্ছি।

Reneta

‘‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারন্যান তারেক রহমানের সঙ্গে আমি মাত্র কথা বলেছি, তিনি অত্যন্ত আনন্দিত। তিনি রনিকে অভিনন্দন জানিয়েছেন।’’

রনিকে মনোনয়ন দেয়া হবে কিনা এমন প্রশ্নে ফখরুল বলেন, দল নিশ্চয় তাকে সঠিকভাবে মূল্যায়ন করবে।

তবে এরই মধ্যে পটুয়াখালী- ৩ আসন থেকে রনিকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগগোলাম মওলা রনিবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT