বিনোদন

আয়ে ডাউনি জুনিয়রকে টপকালেন ক্রিস হেমসওয়ার্থ

আয়ে ডাউনি জুনিয়রকে টপকালেন ক্রিস হেমসওয়ার্থ

থর তারকা ক্রিস হেমসওয়ার্থ আয়ের দিক দিয়ে টপকালেন আয়রনম্যান তারকা রবার্ট ডাউনি জুনিয়রকে। ফোর্বস-এর সাম্প্রতিক এক তালিকায় সবচেয়ে বেশি আয় করা ১০০ জন এন্টারটেইনারের নাম উঠে এসেছে।

সেখানে দেখা গেছে, ২০১৯ সালে ক্রিসের আয় ৭৬ মিলিয়ন ডলার আর ডাউনির আয় ৬৬ মিলিয়ন ডলার।

মারভেল পরিবারে সবচাইতে বেশি পারিশ্রমিক পান রবার্ট ডাউনি জুনিয়র। কিন্তু এই তালিকায় মারভেল থেকে পাওয়া অর্থের সাথে যোগ করা হয়েছে অন্যান্য আরও অনেক খাতের আয়। ফলে আয়ের দিক দিয়ে এগিয়ে গিয়েছেন ক্রিস হেমসওয়ার্থ।

২০১৯ সালে ৭৬.৪ মিলিয়ন ডলার আয় করে ফোর্বস-এর তালিকার ২৪ নম্বরে আছেন হেমসওয়ার্থ। রবার্ট ডাউনি জুনিয়রের স্থান আরও পরে। ফোর্বস-এর তালিকায় দেখা গেছে ছয় জন মার্ভেল তারকা মিলে এবছরে আয় করে নিয়েছেন ৩৪০মিলিয়ন ডলার।

ফোর্বস-এর এই তালিকার প্রথম দশজন হলেন পপ তারকা টেইলর সুইফট, মডেল কাইলি জেনার, র‍্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্ট, ফুটবলার লিওনেল মেসি, পপ তারকা এড শিরান, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোলানদো, ফুটবলার নেইমার, দ্য ঈগলস, যুক্তরাষ্ট্রের বিখ্যাত মনোবিদ ড. ফিল মাকগ্রো এবং বক্সার ক্যানেলো আলভারেজ। -হিন্দুস্তান টাইমস

বিষয়:অ্যাভেঞ্জারস আয়রনম্যান ক্রিস হেমসওয়ার্থ টেইলর সুইফট থর ফুটবলার লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…