চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ুষ্মান মানেই কম বাজেটে হিট ছবি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

আয়ুষ্মান অভিনীত সিনেমা মানেই কম বাজেটের হিট ছবি! বলিউডে যেন এটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। ‘আর্টিকেল ফিফটিন’-এর পর আরো একটি কম বাজেটের ছবি নিয়ে প্রেক্ষাগৃহে এই অভিনেতা!

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত নতুন ছবি ‘ড্রিম গার্ল’। ছবিটিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত বারুচা। কমেডি ধাঁচের এই ছবির বাজেট ৩০ কোটি টাকা। ধারনা করা হচ্ছে, আয়ুষ্মানের এই ছবিটিও বক্স অফিসে ব্লকবাস্টার হবে!

‘ড্রিম গার্ল’ মুক্তির দিনেই ভারতীয় শীর্ষস্থানীয় বেশকিছু গণমাধ্যমে রিভিউ প্রকাশিত হয়েছে। এরমধ্যে প্রায় সবগুলো রিভিউ ই ইতিবাচক। কমেডি ধাঁচের হলেও আয়ুষ্মানের অভিনয় ও পুরো ছবির সব বিভাগ নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন ক্রিটিকরা।

এখন পর্যন্ত আয়ুষ্মানের যত গুলো ছবিই মুক্তি পেয়েছে তার সবগুলোই ছিল একটি অপরটি থেকে একদম ভিন্ন। সেই সাথে চরিত্র গুলোতেও ছিল ভিন্নতা। ফলে দর্শকদের মন বরাবরই ধরে রেখেছেন এই ভার্সেটাইল অভিনেতা।  ‘ড্রিম গার্ল’ ছবিটির ক্ষেত্রেও যে ভিন্নতা থাকবে সেটা এর ট্রেলার থেকেই ধারণা পাওয়া গিয়েছিলো।

মুক্তির প্রথম দিনে আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল’ এর আয় ৮-১২কোটি রুপি হতে পারে বলে ধারনা করছেন সিনেমা ট্রেড অ্যানালিস্টরা।

এদিকে আয়ুষ্মান অভিনীত সর্বশেষ তিনটি ছবির বাজেটই ছিলো ৩০ কোটির মধ্যে। তার অভিনীত সবচেয়ে আলোচিত ছবি ‘আন্ধাধুন’-এর বাজেট ছিলো ২৫ কোটি রুপি। যা বক্স অফিসে আয় করে ৭৩ কোটি রুপি। এরপর ৩০ কোটি রুপির ‘বাধাই হো’ ছবিটি বক্স অফিস থেকে তুলে নেয় ১৩১ কোটি রুপি, এবং তার অভিনীত সর্বশেষ ছবি ‘আর্টিল ফিফটিন’-এর বাজেট ছিলো ২৮ কোটি রুপি, যা বক্স অফিস থেকেই তুলে নেয় ৬৯ কোটি রুপি।

Reneta

এবার দেখা যাক, ৩০ কোটি রুপিতে নির্মিত ‘ড্রিম গার্ল’ নিয়ে বক্স অফিসে কতোটা দাপট দেখাতে পারেন আয়ুষ্মান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ুষ্মান খুরানাড্রিম গার্লনুসরাত বারুচালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

ভারত দলে প্রথমবার সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন শ্রেয়াস

জুন ৬, ২০২৬

পেলে থেকে মেসি: বিশ্বকাপের আগেই দেখুন এই ১০ সিনেমা

জুন ৬, ২০২৬

রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT