আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা

আগামী বছর আয়ারল্যান্ডে স্বাগতিক দল ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে টিম টাইগার্সদের।
খেলাধূলা বিষয়ক ওয়েব সাইট ক্রিকইনফোর একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
আগামী বছর জুনে ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে মে মাসে ছয় ম্যাচের ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের মুখোমুখি হতে পারে মাশরাফি বিন মুর্তজার দল।
অনেক বছর ধরেই বেশি ম্যাচে খেলার দাবি জানিয়ে আসছে আয়ারল্যান্ড। এবার প্রাপ্য ম্যাচ পাওয়ার আশা জানিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেট্রম বলেন, “আমরা প্রতি বছরই নয় থেকে দশটি ওয়ানডে খেলতে চাই। এই ত্রিদেশীয় সিরিজটা হলে সত্যি আমরা লাভবান হবো। 
আয়ারল্যান্ডের কোচ জন ব্রাসওয়েল বলেন, আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে আমরা উপরের দিকে উঠতে চাই। সে জন্য আমাদের বেশি বেশি ম্যাচ দরকার। আগামী বছর এই ত্রিদেশীয় টুর্নামেন্ট হলে আমরা নিজেদের সেরাটাই দিবো।
তিনি আরও বলেন, একটি জমজমাট ত্রিদেশীয় টুর্নামেন্টের অপেক্ষায় রইলাম।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। এই দলটির সঙ্গে সাত ওয়ানডে খেলে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে দুটিতে।
ওয়ানডেতে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১১ সালের বিশ্বকাপে।






