চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতটি গল্প নিয়ে সাত দিন ‘আয়নাবাজী’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
২:৪৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ এর সংবাদ সম্মেলনে আয়োজক ও নির্মাতারা

‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ এর সংবাদ সম্মেলনে আয়োজক ও নির্মাতারা

একই ধারাবাহিক নাটক ৩টি টিভি চ্যানেলে একই সময়ে প্রচার করা হবে। জানা গেছে, এবার ঈদুল ফিতরে সাতজন নির্মাতার ভিন্ন ভিন্ন সাতটি গল্প নিয়ে ‘আয়নাবাজী’ নামে নাটক তৈরি করবেন। আর তা একই সময়ে প্রচার করবে দীপ্ত টিভি, আরটিভি ও গাজী টিভি। পর্বগুলো পরিচালনা করছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপুণ, সুমন আনোয়ার, গৌতম কৈরি, তানিম অংশু এবং রবিউল আলম রবি। ধারাবাহিকটি যৌথভাবে প্রযোজনা করছে টম ক্রিয়েশন ও ক্যান্ডি প্রডাকশন। আজ রোববার সকালে এ উপলক্ষে রাজধানীর ওয়েষ্টিন হোটেলের বলরুমে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এর আগে কোনো নাট​ক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিনয়শিল্পীদের গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। কিন্তু আজকের আয়োজন ছিল অন্যরকম। সাত নির্মাতার ছবি দিয়ে তৈরি ফেস্টুন বলরুম সাজানো ছিল।

সামিয়া আফরিনের উপস্থাপনায় এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘আয়নাবাজী’ ছবির নির্মাতা অমিতাভ রেজা, গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা উরফী আহমদ, ‘আয়নাবাজী অরিজিনাল সিরিজ’–এর ক্রিয়েটিভ কনসালটেন্ট সৈয়দ গাউসুল আলম শাওন, সিরিজটির প্রযোজক ও টম ক্রিয়েশনের মূল প্রতিষ্ঠান টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল।

সিরিজটি নিয়ে গাওসুল আজম শাওন জানান, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তুমুল জনপ্রিয় হয়েছে ‘আয়নাবাজী’। এই ধারাবাহিকতায় ‘আয়নাবাজী অরিজিনাল সিরিজ’ নামে নতুন এই টিভি সিরিজ তৈরি হতে যাচ্ছে। চলচ্চিত্রের মূল বিষয়কে ঘিরে গড়ে উঠছে টিভি সিরিজটির বিষয়বস্তু। এই সিরিজে ভিন্ন প্রেক্ষাপট, ঘটনা এবং চরিত্রের সাথে সাতটি ভিন্ন গল্প নিয়ে থাকছে সাতটি আলাদা পর্ব। এবার ঈদ উপলক্ষে টানা সাত দিন জিটিভি, আরটিভি এবং দীপ্ত টিভিতে একই দিনে ও একই সময়ে দেখানো হবে এই এক ঘণ্টার সাতটি পূর্ণাঙ্গ পর্ব।

সিরিজটির ডিরেক্টোরিয়াল কনসালটেন্ট অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আয়নাবাজী’র চরিত্রগুলো সমাজেরই আয়না। এই চরিত্রগুলোকে বৃহৎ দর্শকের জায়গা ছোটপর্দায় দেখাতে চাওয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ।

আমান আশরাফ ফয়েজ বলেন, ‘অমিতাভ রেজার “আয়নাবাজী” বাংলাদেশের বিনোদন জগতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এই ছবির দর্শকপ্রিয়তার জন্য আয়নাবাজী অরিজিনাল সিরিজটি একক প্রচার নয়, বরং দেশের তিনটি টিভি চ্যানেলে একই সময় প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’

Reneta

উরফী আহমদ বলেন, ‘অমিতাভের সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে মানুষের ধারণা ও আশা বদলে দিয়েছে।’

জিয়াউদ্দিন আদিল বলেন, ‘দর্শদের “আয়নাবাজী” দেখার অভিজ্ঞতাকে একবার নয়, সাতবার সাতটি ভিন্ন গল্পের মাধ্যমে ফিরিয়ে আনছি আমরা।’

ছবি : সৈয়দ নূর-ই-আলম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়নাবাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT