আন্তর্জাতিক

আড়াই মাস পর যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্ত ৫০ হাজারের নিচে

নিউ ইয়র্কের ফেডারেল হাউজের সামনে মার্কিন পতাকা উড়ছে, একজন ব্যক্তি ছাতা নিয়ে হাঁটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের ফেডারেল হাউজের সামনে মার্কিন পতাকা উড়ছে, একজন ব্যক্তি ছাতা নিয়ে হাঁটছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত শনাক্ত ৫০ হাজারের নিচে নামলো। এর আগে গত ২০ জুলাই দেশটিতে সর্বশেষ ৪৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। তারপরই তা বাড়তে থাকে। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, একদিনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৪৮২ জন, এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৯০ জন। দেশটিতে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারালো ৭ লাখ ১৯ হাজার ৬৭৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়াতে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৮৮৬ জন। সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালো ২ লাখ ৯ হাজার মানুষ। রাশিয়ায় মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৫ লাখ ৬০ হাজার মানুষ।

যুক্তরাজ্যে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার ৩০১ জন আর প্রাণ হারিয়েছে ১২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হলো ৭৮ লাখ ৭১ হাজারের বেশি আর প্রাণ হারালো ১ লাখ ৩৬ হাজার ৯১০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৭৪২ জন। এ নিয়ে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ২৩ কোটি ৫৩ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৫ হাজার ৬৯০ জন। সারাবিশ্বে মোট মৃতের সংখ্যা ৪৮ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস বিশ্ব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…