চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াইশ’র আগেই শেষ শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা একেবারেই শ্রীলঙ্কার পক্ষে গেল না। ইংলিশ বোলারদের দাপটে ২৩২ রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। জফরা আর্চার আর মার্ক উড পেলেন তিনটি করে উইকেট। শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে লড়লেন শুধু অ্য়াঞ্জেলো ম্যাথুজ (অপরাজিত ৮৫)।

দ্বিতীয় ওভারে আর্চার তুলে নেন করুণারত্নেকে। মাত্র এক রানে ফিরে যান তিনি। আর্চারের ভালো একটি সুইং ডেলিভারিতে বাটলারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লঙ্কান অধিনায়ক। তৃতীয় ওভারে ওকস তুলে নেন কুশল পেরেরার উইকেট।

এরপর বিশ্বকাপে অভিষেক ম্যাচে আলো ছড়ান আভিস্কা ফার্নান্দো। ঝড়ো ব্যাট করে তিনি বিপর্যয় সামাল দেন। ৩৯ বলে ছয়টি চার ও দুইটি ছক্কায় ৪৯ রান করেন। কুশল মেন্ডিসের সঙ্গে আভিস্কার ৫৯ রানের জুটি ভাঙেন মার্ক উড।

চতুর্থ উইকেটেও লঙ্কানরা পেয়েছে পঞ্চশোর্ধ জুটি। অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে ভালো খেলছিলেন কুশল মেন্ডিস। এ বিশ্বকাপে সর্বোচ্চ ৪৬ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন। এরপর আদিল রশিদের বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট মেন্ডিস। পরের বলে জীবন মেন্ডিসকে ফেরান আদিল রশিদ। এতে চরম ব্যাটিং বিপর্যযে পড়ে লঙ্কানরা।

ষষ্ঠ উইকেটে ধনঞ্জয় ডি সিলভাকে নিয়ে আরও একটি ভালো জুটি গড়েন ম্যাথুজ। ধনঞ্জয় ২৯ রানে আউট হলে টেল এন্ডারদের নিয়ে একাই লড়াই করতে হয় ম্যাথুজকে। তবে একেবারে ধীরগতিতে ছিলেন ম্যাথুজ। ৮৪ বলে হাফসেঞ্চুরি করেন। শেষদিকে কিছুটা মারমুখি হওয়ায় স্কোর ২৩২ রান করে শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯শ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT