চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়তদার-ব্যবসায়ীরাও চালের দাম বৃদ্ধির কারসাজিতে জড়িত: খাদ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২১
অর্থনীতি
A A

শুধু মিল মালিকরাই নয় চালের দাম বৃদ্ধির কারসাজির সাথে আড়তদার-ব্যবসায়ীরাও জড়িত বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

এ সময় তিনি বলেন, আজ সোমবার থেকে বেসরকারি উদ্যোগে চাল আমদানির অনুমতি দেয়া শুরু করবে সরকার। এতে খুব দ্রুত চালের দাম কমা শুরু করবে।

বেসরকারিভাবে চাল আমদানি করতে আগ্রহীরা ২৫ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, আশা করি আমদানির চাল কিছুটা এসে ঢুকলেও তখন এর প্রভাব পড়বে, দাম কমবে। যারা ধান বা চাল মজুত করে রেখেছে তারা সেগুলো বাজারে ছেড়ে দেবে।

দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শুধু মিল মালিকরাই নয় চালের দাম বৃদ্ধির কারসাজির সাথে আড়তদার-ব্যবসায়ীরাও জড়িত।

নিজের কোন চালের ব্যবসা বা চালকল (মিল) নেই উল্লেখ করে তিনি একটা বিষয় আপনাদের জনিয়ে দেই- অনেকেই লেখেন যে, খাদ্যমন্ত্রীর চালের ব্যবসা আছে। যার জন্য চালের দাম কমে না। আমরা কোন চালের ব্যবসা নেই, আমরা কোন মিলও নেই। এটা কিন্তু আপনাদের জানা দরকার। এটা কিন্তু বারবার আমাদের প্রশ্ন করেন, আমরা বিব্রত হই।

Reneta

খাদ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের মধ্যে লাভ করার প্রবণতা অনেক বেশি। এই করোনা মহামারির মধ্যেও মানবতার অবস্থা ছেড়ে দিয়ে কীভাবে বেশি লাভ করবে, কী কায়দা করলে বেশি লাভ করা যায়, এটা নিয়েও আমরা বেশি ব্যস্ত থাকি। এটা শুধু চালে নয়, সুযোগ পেলেই যেন বেশি লাভ করতে চায়, আল্লাহ তাদের ওপর মানবতার রহমত বর্ষণ করুক।

করোনা মহামারীর মধ্যেই গত কিছুদিন ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। নানা উদ্যোগ নেয়া হলেও কমেনি দাম। তাই দাম নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি শুল্ক কমিয়ে বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমদানি শুল্কচালচাল আমদানিচালকল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সন্দেহভাজন অবৈধ অভিবাসী বিষয়ে বাংলাদেশকে যা জানালো ভারত

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটির সমস্যার সমাধান খুঁজতে ‘দক্ষিণের জানালা’ চালু

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’র টিকিট বিক্রি শুরু

জুন ৬, ২০২৬

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ২০২৬-২৭: রাজস্ব বা প্রবৃদ্ধি নয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্থনীতির বড় সংকট

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT