চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহসান উল্লাহ মাস্টার হত্যার ১৩ বছর: শুনানি বিলম্বে উদ্বিগ্ন পরিবার

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১১:৪১ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৭
আদালত
A A

ঘটনার দীর্ঘ একযুগ পরেও কার্যকর হয়নি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায়। নিম্ন আদালতে দণ্ড পাওয়া ১১ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও বাদী পক্ষের করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। ঠিক কবে থেকে এই মামলার শুনানি শুরু হবে সেটাও বলতে পারছে না কোন পক্ষই।

এ জন্য উদ্বেগ প্রকাশ করেছেন মামলার বাদি ও আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই আওয়ামী লীগ নেতা মো. মতিউর রহমান। অবিলম্বে হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রকাশ্য দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে ব্রাশ ফায়ারে হত্যা করে সন্ত্রাসীরা। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরও একজন।

Banglabid

এই মামলার বাদীপক্ষের আইনজীবী কাজী সাজাওয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, ‘১১ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও বাদী পক্ষ থেকে নিয়মিত আপিল করা হয়েছে। সেই আপিল এখন আপিল বিভাগের শুনানিতে আসার অপেক্ষায় রয়েছে।

মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের উপর শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন ৬ জনকে মৃত্যুদণ্ড, ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে খালাস দিয়ে রায় দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ।

সেসময় হাইকোর্ট এই হত্যাকাণ্ডকে ‘মাসকিলিং’ হিসেবে উল্লেখ করে বলেন ‘‘তারা হত্যা করেছে একটি আদর্শকে। আজকের সমাজে আহসান উল্লাহ মাস্টারের মত আদর্শবান রাজনৈতিক নেতার বড়ই অভাব।”

Reneta

এ রায়ের কয়েকদিন পর ২১ জুন রাষ্ট্রপক্ষের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ আসামিকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।

সে ধারাবাহিকতায় ওইবছরের ১৭ জুলাই ১১ আসামিকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিষয়ে ‘নো অর্ডার’ আদেশ দিয়ে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেন।

২০০৫ সালের ১৬ এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে এ মামলার রায় ঘোষণা করেন।

হাইকোর্টের রায়ে তাদের মধ্যে মাত্র ৬ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে। তারা হলেন: নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু (পলাতক), মাহবুবুর রহমান মাহবুব, শহীদুল ইসলাম শিপু, হাফিজ ওরফে কানা হাফিজ ও সোহাগ ওরফে সরু।

আর ৭ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। এরা হলেন: মোহাম্মদ আলী, সৈয়দ আহমেদ হোসেন মজনু (পলাতক), আনোয়ার হোসেন ওরফে আনু (পলাতক), রতন মিয়া ওরফে বড় মিয়া, জাহাঙ্গীর (পলাতক), মশিউর রহমান ওরফে মশু (পলাতক), আবু সালাম ওরফে সালাম। সেই সঙ্গে আসামি নুরুল আমিনকে বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ে খালাস পাওয়া ১১ জন হলেন: আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু, রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর (পিতা মেহের আলী) ও মনির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান উল্লাহ মাস্টাররায়হত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT