বিনোদন

আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে তাদের ‘একটা জীবন’

চ্যানেল আই অনলাইন এর শিল্পীরা ‘একটা জীবন’ গানের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর শিল্পীরা আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘একটা জীবন’ গানের পরিবেশনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিংবদন্তি সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল নেই প্রায় দেড় বছর। কিন্তু তার সুর করা গান ‘একটা জীবন’ এলো মঙ্গলবার (১৪ জুলাই)।

বুলবুলের সুরে গীতিকার রবিউল ইসলামের লেখা ‘একটা জীবন’ নামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শুভমিতা ও বাংলাদেশের রিজভী ওয়াহিদ।

১৪ জুলাই বিকেল ৫ টায় ‘আরডব্লিউ এন্টারটেইনমেন্ট’ নামের ইউটিউব চ্যানেল থেকে লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে গানটি। এটির সুর ছাড়াও এর সংগীতায়োজন করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল।

সিনেআর্টের ব্যানারে লিরিকাল ভিডিওটি বানিয়েছেন শুভব্রত সরকার।

গানটি নিয়ে রবিউল ইসলাম জীবন বলেন, আমার সৌভাগ্য আমার কথায় সুর করেছিলেন কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই। আমার নিজের খুব প্রিয় একটি গান এটি। শ্রোতারা কীভাবে গ্রহণ করে সেটা দেখার অপেক্ষায় আছি।

২০১২ সালে প্রকাশিত হয় কলকাতার শিল্পী শুভমিতা বন্দোপাধ্যায়, বাংলাদেশের গায়ক রিজভী ওয়াহিদ এবং গীতিকার রবিউল ইসলাম জীবন ত্রয়ীর করা ‘চোখেরই পলকে’ এবং ‘যদি তুমি’। দুটি গানই বেশ জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘চোখেরই পলকে’ গানটি এখনও শ্রোতাদের মুখে মুখে। গান দুটির সুর ও সংগীতায়োজন করেছিলেন ইবরার টিপু।

আট বছর পর এবার রিজভী-শুভমিতা-জীবন ত্রয়ী নিয়ে এসেছেন তৃতীয় গান ‘একটা জীবন’।

বিষয়:আহমেদ ইমতিয়াজ বুলবুল গান জীবন শুভমিতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…