চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহত সিংহের সামনে সাবধানী বাঘ

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১০:০৭ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

মাঠে হয় ‘নকল’ যুদ্ধ। ‘আসল’ যুদ্ধ তো হয় অনুশীলনে। ক্রীড়াজগতে এই ধরনের কথা বহুল প্রচলিত। অনুশীলনে দুটি দলের হালচাল দেখে জহুরি চোখ বুঝে নিতে পারে, কী ভাষা ভেসে আসছে ‘যোদ্ধা’র শরীর থেকে। বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডের আগে দুই দলের অনুশীলন থেকে জমজমাট লড়াইয়ের আঁচ পাওয়া গেল। যে আঁচের ফুলকিতে সিংহের ছবি! বাকিটা জুড়ে সাবধানী বাঘ।

দ্বিতীয় টেস্ট হারার পর শ্রীলঙ্কা যে ধাক্কা খেয়েছে তা থেকে এখনো বের হতে পারেনি। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের শরীরী ভাষায় সেই ঘোরের ছবি ছিল স্পষ্ট। বাংলাদেশি ব্যাটসম্যানরা যেখানে অনায়াসে বল পিটিয়েছেন, লঙ্কানরা সেখানে খাবি খেয়েছেন। দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে তাদের।

সকাল-সকাল অনুশীলনে চলে আসেন প্রধান নির্বাচক সনাৎ জয়সুরিয়া। ছেলেদের সময় দেন। হয়তো রণকৌশলও ঠিক করা হয়েছে তার সামনে।

মঙ্গলবার বেলা তিনটা থেকে শুরু হতে যাওয়া ম্যাচের উইকেট পেসসহায়ক হতে পারে। এই ধারণা থেকে দলে ডাকা হয়েছে অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারাকে। সঙ্গে জায়গা পেয়েছেন নুয়ান প্রদীপ।

বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, সে বিষয়ে অধিনায়ক মাশরাফি স্পষ্ট করে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে উইনিং কম্বিনেশন ভাঙতে পারে তার দল। মাশরাফি এমন কথা বলেছেন মূলত উইকেটের কথা চিন্তা করে। সোমবার বিকেল পর্যন্ত পিচে হালকা ঘাস দেখা গেছে। সকালে উইকেট দেখে বাংলাদেশ একাদশ ঠিক করবে।

উইনিং কম্বিনেশন ভাঙার ঘটনা বাংলাদেশের জন্য নতুন নয়। ২০১৫ সালে ভারত এবং সাউথ আফ্রিকার বিপক্ষে একই কাজ করেছিল হাথুরুবাহিনী।

Reneta

এখন পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা একে অপরের সঙ্গে ৩৯টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে ৩৩টি ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশের জয় পাঁচটিতে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পরিসংখ্যান বলছে ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে লাল-সবুজের ইতিহাসটা সুখকর নয়। কিন্তু শেষ ম্যাচ বলছে ভিন্ন কথা। বাংলাদেশ যেভাবে দাপট দেখিয়ে জয় পায়, তাতে দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকদের পাত্তা পাওয়ার কথা নয়।

কিন্তু লঙ্কানদের ওই ‘ডু আর ডাই’ অনুশীলনের ছবিতে আছে ফিরে আসার প্রত্যয়। মাঠে হাজির হয়ে জয়সুরিয়া মাশরাফিদের প্রশংসায় ভাসিয়েছেন। বাংলাদেশের এই দলটি নিয়ে বলেছেন আরো অনেক কথা।

যেটা বলেননি, সেটা লুকানো ছিল তার চোখের ভাষায়, ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটের ঘটনায় শেখ হাসিনাকে তুর্কি প্রধানমন্ত্রীর ফোন

পরবর্তী

ছুটির পর পুঁজিবাজারে ব্যাপক দর পতন

পরবর্তী

ছুটির পর পুঁজিবাজারে ব্যাপক দর পতন

মিজু আহমেদ

রেলগাড়িতে থেমে গেল মিজু আহমেদের জীবনগাড়ির চাকা

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT