চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহতদের দেখতে গিয়ে তোপের মুখে শোভন-রাব্বানী, উত্তেজনা

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১২:৪৬ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের ওপর হামলায় আহতদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন সংগঠনের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের তীব্র আপত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেইট থেকেই ফেরত আসতে হয় শোভন-রাব্বানীকে।

রাত পৌনে এগারটার দিকে ছাত্রলীগের শীর্ষ এ দু’নেতা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আহতদের দেখতে গেলে আহতদের সঙ্গে থাকা শতাধিক নেতাকর্মীরা তাদের বাধা দেন। প্রায় আধাঘণ্টা পদবঞ্চিতদের সঙ্গে বাকবিতণ্ডার পর আহতদের না দেখেই ফিরে যান শোভন-রাব্বানী।

Banglabid

এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টা-পাল্টি স্লোগান দিতে থাকেন। ‘মানবতার কথা বলে বোনদের উপর হামলা কেন, বিচার চাই বিচার চাই’, ‘বিবাহিতরা কমিটিতে কেন, মানি না মানবো না’, ‘রাজাকারপুত্র কমিটিতে কেন, মানি না মানবো না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ইত্যাদি স্লোগান দেয় পদবঞ্চিতরা।

এসময় সভাপতি-সাধারণ পক্ষের নেতাকর্মীরাও ‘বিদ্রোহীদের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’ বলে পাল্টা স্লোগান দেয়।

জানা গেছে, শোভন-রাব্বানী মেডিকেলের গেইটে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পথ রুদ্ধ করে দাঁড়ান রোকেয়া হলের সভাপতি ডাকসুর ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি।

Reneta

এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশে তিনি বলেন: রাজাকারপুত্র, বিবাহিত, অছাত্রদের কমিটিতে রেখেছেন, আমাদের মত ত্যাগীদের কেন মূল্যায়ন করেননি।

এ সময় রাব্বানী বলেন, সামনে মূল্যায়ন করা হবে।

বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন রহমান বলেন: যাদের কমিটিতে রেখেছেন তারা কোন বিবেচনায় আমাদের চেয়ে যোগ্য।

শোভন-রব্বানী ঢাকা মেডিকেল কলেজে আহতদের দেখতে গেলে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়

শোভন উত্তরে বলেন: সব কিছু বিবেচনা করা হবে। আমরা আহতদের দেখতে আসছি।

এ সময় সাবেক কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুদ্দিন বাবু বলেন: ত্যাগী নেতাদের মারধর করে, কোন সিম্পেথি নেওয়ার জন্য এসেছেন। কোনো ভাবেই এই নাটক করতে দেওয়া হবে না।

পরে সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতালে না প্রবেশ করে চলে যান।

সোমবার সন্ধ্যার পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া (পদবঞ্চিত) নেতাদের উপর হামলার ঘটনা ঘটে।

এই হামলা থেকে বাদ যায়নি নারী নেত্রীরাও। কয়েকজন নেত্রীকে চেয়ার দিয়ে পেটানো হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা বিশ্বববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীদের চালানো ওই হামলায় মারাত্মক আহত হন ছাত্রলীগ নেত্রী বি এম লিপি আক্তার, শ্রাবণী দিশা, শ্রাবণী শায়লা এবং তিলোত্তমা শিকদার। তাদের মধ্যে শ্রাবণী দিশার ভ্রু’র নিচে অন্তত ১৮টি সেলাই দিতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেরা হয়েই ফাইনালে বাংলাদেশ

পরবর্তী

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের অভিযোগ

পরবর্তী
নোয়াখালী-সুবর্ণচর-ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের অভিযোগ

ফাইল ছবি

জি টোয়েন্টি সম্মেলন: পুতিন ও জিং পিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প 

সর্বশেষ

ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT