চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসেম সম্মেলনে রোহিঙ্গা ইস্যু তুলবেন ইইউ প্রতিনিধি দল

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৩৫ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে অনুষ্ঠিতব্য আসেম সম্মেলনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা ইস্যু তুলে ধরার ঘোষণা দিলেন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকারী তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মঘেরিনি।

রোববার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে আলাপের পর গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তারা।

এ সময় রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনকে নির্মম বলে তারা মন্তব্য করেন। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বলেন, এত কম স্থানে এত বেশি মানুষের বসবাস এর আগে কোথাও দেখেননি তারা। এসব মানুষ স্বদেশ থেকে পালানো যে সব কথা বলেছেন তাও অত্যন্ত করুণ।

Banglabid

ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোকে সঙ্গে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা রোববার বেলা ১টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।বিশ্বনেতারা আসেম সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওখানে নির্যাতনের শিকার কিছু রোহিঙ্গাদের সাথে কথা বলেন তারা। এছাড়াও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আইওএম’র প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রম তারা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রীরা ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

Reneta

তিনি বলেন, ৪ সদস্যের এই প্রতিনিধি দল আসেম সম্মেলনে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর ইস্যুতে জোর দাবি তুলবেন বলে জানিয়েছে।

“এই প্রতিনিধিরা বিশ্বাস করেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নেবে। একই সঙ্গে এ ইস্যুতে সার্বিক সহযোগিতার কথাও বলেছেন তারা।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT