চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামে তালিকায় বাদ পড়াদের ‘বাংলাদেশি’ বলায় ক্ষুব্ধ মমতা ব্যানার্জি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের আসামে নাগরিকদের খসড়া তালিকা বা ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্স (এনআরসি) থেকে বাদ পড়াদের ‘বাংলাদেশি’ বলায় কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মমতা ব্যানার্জি বলেন, তালিকা থেকে বাদ পড়াদের ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারী বলা ভুল। বাংলাদেশ কোন অবৈধ রাষ্ট্র নয়। গতকাল গণমাধ্যমে বার বার ‘বাংলাদেশি’ শব্দ ব্যবহার করায় বিজেপি প্রধান অমিত শাহ’র সমালোচনা করে মমতা এসব কথা বলেন।

এনডিটিভি জানায়, দিল্লিতে বিরোধীদলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর বুধবারও আসামের নাগরিক তালিকা নিয়ে কড়া সমালোচনা অব্যাহত রাখেন মমতা ব্যানার্জী।

মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ শুধু সীমান্ত ভাগাভাগি করে না, ভাষা এবং সংস্কৃতিও ভাগাভাগি করে। আমাদের মনে রাখতে হবে, দেশ ভাগের পর পাকিস্তান থেকে অনেক মানুষ ভারতে এসেছে। নেপালও আমাদের প্রতিবেশি।

এরপরও যদি এ নিয়ে এ ধরণের কার্যকলাপ চলতে থাকে, গতকালের বক্তব্যের সুরে মমতা বলেন, তাহলে দেশে গৃহযুদ্ধ ও রক্তস্নান দেখা দেবে। 

তিনি বলেন, অবৈধ অভিবাসন কোন ভিন্ন বা এক সময়ের বিষয় নয়, বা শুধু বাংলাদেশ এ বিষয়ে জড়িত নয়। সীমান্ত শুধু রাজ্য সরকারের সঙ্গে নয়, কেন্দ্র সরকারের সঙ্গেও। তার মানে এই সেই এলাকার নিরাপত্তার দায় কেন্দ্রের ওপরও বর্তায়।

Reneta

বিজেপির সমালোচনা করে ক্ষুব্ধ মমতা বলেন, যারা বিজেপির ভোটার তালিকায় শুধু তারা থাকবে? আর যারা থাকবে না তাদের ‘বাংলাদেশি’ বলে তাড়িয়ে দেয়া হবে?

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসামমমতা ব্যানার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT