চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসাদগেটে রাস্তায় গ্যাস লাইন লিকেজে বাসে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর আসাদগেট আড়ং এর সামনের রাস্তার মাঝে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে একটি বাস ও পিকআপ পুড়ে গেছে। আহত দুইজনকে তাৎক্ষনিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস লিডার দীন মোহাম্মদ চ্যানেল আই অনলাইনকে জানান, বুধবার বিকেল ৪ টার নাগাদ সানরাইজ প্লাজা শপিং মলের রাস্তার সামনে  ম্যানহলের ভিতরে থাকা গ্যাস লাইন লিকেজ হয়। এ সময় বাস ও একটি পিকআপে আগুন লেগে যায়। আমাদের তিনটি ইউনিট কাজ করে আগুন নেভায়।

এসময় সব যাত্রী নেমে যাওয়ার সময় কিছু হতাহত হয়। দুইজনকে তাৎক্ষনিক ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তবে যে রাস্তার সামনে থেকে গ্যাস লিক হয়, সেখানে এখনও গ্যাস বের হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।

বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে থেকে মিরপুর রোডটি বন্ধ করে দেওয়া হয়েছে। সানরাইজ প্লাজার সামনের জায়গাটিতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘিরে রেখেছে।

জানা যায়, বিকেলে এই সড়কে গ্যাস লিকেজের জায়গায় সিগন্যালে আটকে ছিল গাবতলীগামী ৭ নম্বর বাস ও একটি পিকআপ। ওই সময় গ্যাস লিক করে বাস ও পিকআপের ডিজেল ইঞ্জিন পিস্টনে লাগে, পরে বাস ও পিকআপটি কয়েক গজ দূরে আড়ং এর সামনে গিলে তাতে আগুন লেগে যায়।

নাম প্রকাশের অনিচ্ছুক এক ফায়ার কর্মী বলেন, গত কয়েকদিন ধরে রাজধানীতে গ্যাসের লাইন মেরামতের কাজ হচ্ছিল, গতকালও এখানে কাজ চলেছে, হয়তো রাতের বেলায় লাইনের কোন জায়গায় ঠিক মতো স্ক্রু শক্ত করা হয়নি।  তাই এ দুর্ঘটনা ঘটেছে।

মোহাম্মদপুরের ভারপ্রাপ্ত (ওসি) গোপাল গনেশ বিশ্বাস বলেন, সানরাইজ শপিং মলের সামনের রাস্তার ম্যানহলে গ্যাস লাইন লিকেজ হয়। এই সময় তাড়াহুড়া করতে গিয়ে কয়েকজন আহত হয়েছে।

ট্যাগ: আগুনগ্যাস দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেঞ্চুরি হাঁকিয়ে সাব্বিরের আস্থার প্রতিদান

পরবর্তী

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসবাদে সমর্থনকারী দেশের ওপর চাপ সৃষ্টিতে একমত ভারত-সৌদি আরব

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT