চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসল লড়াইতে মেয়েদের রণে ভঙ্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ০৪, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরির সঙ্গে চোখ ধাঁধানো বোলিংয়ে ৯০ রানের বড় জয়ও পেয়েছিল তারা। কিন্তু আসল লড়াইতে নেমে রণে ভঙ্গ দিল মেয়েরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে টাইগ্রেসদের বিপক্ষে ১০৬ রানের জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

প্রস্তুতি ম্যাচে ২৬৬ রান করেছিল বাংলাদেশ। অথচ এদিন ১৬৬ রানও করতে পারল না তারা। প্রোটিয়া বোলিংয়ের সামনে অসহায় ফারহানা-রুমানারা অলআউট হয় ১৬৪ রানে।

২৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। স্কোর বোর্ডে ৫ রানে উঠতেই আউট হন মুর্শিদা খাতুন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ রান তুলে পথ দেখাচ্ছিলেন সানজিদা ইসলাম ও ফারহানা হক। কিন্তু ৩৫ রান করে সানজিদা ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

পরপর সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ না করে সাজঘরে ফিরলে তিন অঙ্কের আগেই সাত উইকেট খোয়ায় বাংলাদেশ। একপাশ আগলে রেখে চেষ্টা করেছিলেন ফারাহানা হক। সঙ্গীর অভাবে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ ব্যাটসম্যান পান্না ঘোষ ২৩ রান করায় দেড়শ রানের গণ্ডি পেরোয় সফরকারীরা।

প্রোটিয়াদের হয়ে ভেন নাইক্রিক ৩টি ও কোল ট্রিয়ন নেন দুটি উইকেট।

এর আগে প্রথম ব্যাট করতে নেমে দারুণ শুরু করে সাউথ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৬৭ রান তুলেন দুই ওপেনার। ২৬ রান করা লুরা উলভার্টকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদা আক্তার। এরপর একশ রানের আগে আরো ২ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা।

Reneta

কিন্তু ওপেনার লি’র ৫৪, ভেন নাইক্রিকের ৪৪ ও কোল ট্রিয়নের ৬৫ রানে ভর করে ২৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সাউথ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার, জাহানারা আলম ও ফাহিমা খাতুন প্রত্যেকে ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন সালমা খাতুন ও রুমানা আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

রিয়াল প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, পদত্যাগ করছেন না

মে ১৩, ২০২৬

ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয়, নতুন হিসাব দিল পেন্টাগন

মে ১৩, ২০২৬

এক দশক পর চীনের মুখোমুখি ট্রাম্প

মে ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া: নিরাপত্তাই অগ্রাধিকার, বললেন রণধীর জয়সোয়াল

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT