চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসল বিশ্বকাপ ধামাকা যেখানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ০৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচের আগে চ্যানেল আই অনলাইনের আয়োজন

বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচের আগে চ্যানেল আই অনলাইনের আয়োজন

টেলিভিশনের পর্দায় কিংবা অনলাইনে। ক্রিকেট বিশ্বকাপের সেরা আয়োজন নিয়ে উপস্থিত চ্যানেল আই। সঙ্গে আছে রেডিও ভূমি এফ এম ৯২.৮।

এ মুহূর্তে লন্ডনে আছেন চ্যানেল আই’র স্পেশাল করেসপন্ডেন্ট সাইদুর রহমান শামীম এবং চ্যানেল আই অনলাইনের সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট সাজ্জাদ খান। সেখান থেকে তরতাজা সব খবর পাঠাচ্ছেন তারা। প্রচার হচ্ছে চ্যানেল আই’র পর্দায় এবং অনলাইনে।

চ্যানেল আই সংবাদে বিশেষ আয়োজন ছাড়াও থাকছে বিশেষ অনুষ্ঠান। আর চ্যানেল আই অনলাইন এর অঙ্গসজ্জায় বড় পরিবর্তন ছাড়াও নিউজ সাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচার করছে লাইভ এবং মাল্টিমিডিয়া কনটেন্ট।

সাজ্জাদ খান ও সাইদুর রহমান শামীম
Banglabid

৩০ মে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশে তার উত্তাপটা শুরু হয় নিজেদের প্রথম ম্যাচের দিন। সাউথ আফ্রিকার সঙ্গে বার্তা ছড়ানো জয়ে উত্তাপের পারদ আরো চড়েছে। আর এখন ইংল্যান্ডের সাত সাগর, তেরো নদীর এই পাড়ে ক্রিকেট জ্বরে কাঁপছে পুরো দেশ।

চায়ের দোকান থেকে গণপরিবহন হয়ে ড্রয়িংরুম, আড্ডায় এখন একটাই প্রসঙ্গ- বিশ্বকাপ। দশ দলের আসরের খুঁটিনাটি না জানায় আড্ডাতে যেন গম্ভীর মুখে বসে থাকতে না হয়, দলগুলোর শক্তি-দুর্বলতা, পরিসংখ্যান, হাঁড়ির খবর যেন দ্রুততম সময়ে জানা যায়, সেজন্য বিশ্বকাপ ঘিরে আয়োজনের পসরা সাজিয়ে বসেছে চ্যানেল আই, চ্যানেল আই অনলাইন এবং রেডিও ভূমি।

চ্যানেল আই অনলাইনের বিশ্বকাপ টক-শো ‘ফ্রি হিট’

বিশ্বকাপের সর্বশেষ সব খবরের জন্য পাঠকরা চোখ রাখতে পারেন চ্যানেল আই অনলাইনে। ম্যাচের লাইভ স্কোর, লাইভ কমেন্ট্রি, আপডেট, সময়-সূচি, টস, রেজাল্ট, গ্রাফিক্স, ফেসবুক লাইভ, টক-শোসহ সব খবর নিয়ে হাজির তারা। দলের খুঁটিনাটি, বিশ্বকাপের ইতিহাস, অনুশীলন, ম্যাচ প্রিভিউ, ম্যাচের আগে পরে প্রেস কনফারেন্স থেকে শুরু করে সব আপডেট আর এক্সক্লুসিভ খবর জানতে বাংলা ভাষাভাষী মানুষের ২৪ ঘণ্টার অন্যতম পছন্দও এখন চ্যানেল আই অনলাইন।

Reneta

ইংল্যান্ডে বাংলাদেশ দল কেন্দ্রিক সর্বশেষ খবরাখবর জানাতে সেখানে আছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট সাজ্জাদ খান। নিয়মিত আর এক্সক্লুসিভ খবরের পাশাপাশি চ্যানেল আই অনলাইনে থাকছে তার ট্যুর ডায়েরি ‘স্যাভলন ওভার বাউন্ডারি।’ এছাড়া তাৎক্ষণিক লাইভ ভিডিও কনটেন্ট নিয়ে থাকছে ‘স্যাভলন টার্নিং পয়েন্ট’ এবং ‘এসিআই পিওর সল্ট হাইলাইটস অফ দ্য ডে’।

চ্যানেল আই’র দুপুর ২টার সংবাদে প্রচার হচ্ছে ‘মিড উইকেট’

ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে চ্যানেল আই টিভির দুপুর ২টার সংবাদে প্রচার হচ্ছে বিশ্বকাপ বিষয়ক বিশেষ আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড  মিড উইকেট। লন্ডন থেকে রিপোর্টের পাশাপাশি সেখানে সরাসরি যুক্ত হচ্ছেন চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান শামীম।

মিড উইকেট উপস্থাপনা করছেন আরিফ চৌধুরী এবং রাহুল রায়। ইন্টার‌্যাকটিভ স্ক্রিন নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আদিল আহমেদ শান।

আর এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে অতিথি হিসেবে আসছেন সাবেক জাতীয় অধিনায়ক রকিবুল হাসান এবং খালেদ মাসুদ পাইলট। এছাড়াও আসছেন সাবেক জাতীয় ওপেনার মেহরাব হোসেন অপি এবং হান্নান সরকার।

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আই টিভির আয়োজন নিয়ে থাকছেন যারা

সংবাদে ‘মিড উইকেট’ শেষ হওয়ার অল্পক্ষণের মধ্যেই দুপুর ২টা ৪০মিনিটে থাকছে বিশেষ টকশো ‘গ্রিন এলপি গ্যাস ২২ গজের লড়াই’। সাবেক একজন ক্রিকেটার অতিথি হয়ে উপস্থিত থাকছেন প্রতি পর্বে।

এর পরপরই বেলা ৩টায় চ্যানেল আইয়ের ভেরিফায়েড ফেসবুক পাতায় থাকছে ‘কথাবার্তা’র  সরাসরি উপভোগের সুযোগ।

চ্যানেল আই’র বিশেষ টক-শো ‘২২ গজের লড়াই’

মানে ম্যাচ শুরুর আগের দেড় ঘণ্টার পুরোটা জুড়েই চ্যানেল আই’র পর্দা এবং চ্যানেল আই অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকছে ম্যাচ নিয়ে সব খবর এবং বিশেষজ্ঞ আলোচনা।

এরপর ম্যাচের মধ্য বিরতিতে সন্ধ্যা ৭টার চ্যানেল আইয়ের সংবাদে থাকছে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড ‘আই স্পোর্টস’। এখানে সরাসরি আপডেটসহ থাকছে আরো অনেককিছু। ‘আই স্পোর্টস’-এর ‘থার্ড ম্যান’ সেগমেন্টে নিউজরুম থেকে একজন স্পোর্টস জার্নালিস্ট সরাসরি যুক্ত হয়ে জানিয়ে দিচ্ছেন ওই মুহূর্তের সর্বশেষ সংবাদ। সঙ্গে ইংল্যান্ড থেকে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত থাকছেন সাইদুর রহমান শামীম।

সন্ধ্যা ৭টার সংবাদে প্রচার হচ্ছে ‘ওয়ার্ল্ড কাপ আই স্পোর্টস’

চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইন ছাড়াও ক্রিকেটপ্রেমীদের জন্য বিশ্বকাপ ঘিরে বিশেষ আয়োজনে সেজেছে জনপ্রিয় রেডিও স্টেশন ‘রেডিও ভূমি ৯২.৮ এফএম’।

খেলা শুরুর দুই ঘণ্টা আগেই শ্রোতাদের আড়মোড়া ভাঙাতে রেডিওটি হাজির হয় বিশেষ আয়োজন ‘বিশ্বকাপ এক্সপ্রেস’ নিয়ে। অতিথিদের উপস্থিতিতে ম্যাচের দুই দলের প্রোফাইল, বিশ্বকাপের শহর ও ভেন্যু নিয়ে আলোচনা থাকছে সেই অনুষ্ঠানে। ম্যাচের দুই দলের খেলোয়াড়দের নিয়ে চাইলে মতামত প্রকাশ করতে পারেন শ্রোতারাও। ফেসবুকে রেডিও ভূমির পাতায় সরাসরি দেখতে পারেন অনুষ্ঠানটি। জানাতে পারেন মতামতও।

ম্যাচ শুরুর ঠিক আগের ঘণ্টায় ‘লেটস স্টার্ট’ নিয়ে থাকছে রেডিও ভূমি। ম্যাচ ডিটেইলস, পরিসংখ্যান, পিচ রিপোর্ট, ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস, টস ও ধারাভাষ্যকারদের মতামত উঠে আসে লেটস স্টার্টে। খেলার মাঝবিরতিতে ইনিংসের টেকনিক্যাল এনালাইসিস নিয়ে শুরু হয় ‘হটস্পট’।

বিশ্বকাপে রেডিও ভূমির যত আয়োজন

খেলা নিয়ে রেডিও ভূমির শেষ আয়োজন ‘টার্নিং পয়েন্ট’। ম্যাচ ঘুরিয়ে দেয়া পারফরম্যান্স, ম্যাচ এনালাইসিস, পোল রেজাল্ট ও শ্রোতাদের মতামত শুনেই শেষ হয় ভূমির দিনকার বিশ্বকাপ আয়োজন। আর এ পুরো আয়োজনে পূর্ণতা দেয় মাঠে চলা ম্যাচের বাংলা ধারাভাষ্য।

এ সব কিছু নিয়ে চ্যানেল আই এবং বিশ্বকাপ ক্রিকেট মিলেমিশে একাকার। যে কেউ চ্যানেল আই অনলাইনে ক্লিক করেই বুঝতে পারছেন পোর্টালটি কীভাবে বদলে গেছে এই দেড় মাসের জন্য। নিয়মিত খবর, এক্সক্লুসিভ নিউজ, এনালিসিস, গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়া কনটেন্ট নিয়ে চাহিদার পুরোটাই মেটাচ্ছে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT