চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আসমানী ছবির কোনো টার্গেট দর্শক নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে শাখাওয়াত হোসেনের পরিচালনায় প্রথম ছবি ‘আসমানী’। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও সুস্মি। ছবিটি নিয়ে আশাবাদী ছবির নির্মাতা।

‘আসমানী’র সর্বশেষ খবর জানিয়ে নির্মাতা জানান, বর্তমানে ছবির হল বুকিং দিচ্ছেন।তিনি বলেন, আমার কনটেন্ট ভালো। তুলনামূলক হল কম পেলেও সমস্যা নেই। প্রথমে ৬০ টির মতো হলে মুক্তির ইচ্ছে আছে। মুক্তির পর দর্শকদের কাছে ভালো লাগলে পরে দর্শকদের আগ্রহেই হল বাড়বে।

নির্মাতা এম শাখাওয়াত হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, এই ছবির কোনো টার্গেট দর্শক নেই। এমন নয় যে বুদ্ধিজীবিরা এই ছবি দেখবেন, শ্রমিকরা দেখতে পারবেন না। সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে ‘আসমানী’। সব মশলাই আমসামীতে আছে। তিনি বলেন, পরিচালকের ফিল্ম মেকিংয়ের প্রক্রিয়া নিয়ে ছবিটি। ‘আসমানী’ মৌলিক গল্পের শতভাগ সিনেমা। এটি হৃদয়স্পর্শী একটি গল্প।

সৃজনশীল নির্মাতা তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ একটি ছবি বানাবেন! সেই ছবিটা হচ্ছে জসীম উদ্দিনের ‘আসমানী’ কবিতার ইন্টারপ্রিটেশন। এই ছবিটা বানাতে গিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা প্রবাহ নিয়ে আসমানী সিনেমা। ছবিতে ওইসব সৃজনশীল নির্মাতা আছেন কিনা সেটা এখন বলবো না। মানুষ ছবি দেখে বুঝতে পারবে।

২০১৬ সালে শুরু হয় ‘আসমানী’ সিনেমার কাজ। মুক্তি পেতে যাচ্ছে ২০১৮ সালে। মুক্তি দিতে এত দেরী কেন?-এমন প্রশ্নে পরিচালক বলেন, ছবির চরিত্রের জন্য একজনকে ওজন বাড়াতে হবে, আবার এক সময় কমাতে হবে। গল্পের জন্যই দেরী করে বানাতে হয়েছে। কাজটা যাতে ভালো হয় সেদিকে খেয়াল করেছি। সময় চলে যাচ্ছে কিনা সেটা দেখিনি। কোথাও কোনো ঘাটতি রাখিনি।

এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, শম্পা রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সিরাজ হায়দার, শহীদ আলমগীর প্রমুখ।

Reneta

‘আসমানী’তে মোট পাঁচটি গান থাকছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, প্রয়াত কালিকা প্রসাদ (দোহার ব্যান্ড), সুমি (চিরকুট ব্যান্ড), অন্বেষা ও ইমরান। সংগীত পরচিালনায় রয়েছে ‘চিরকুট’ ব্যান্ড।

গেল ১২ জুলাই ছবিটি আনকাট সেন্সর সনদ লাভ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬

মেসিই নেবেন আর্জেন্টিনার পেনাল্টি

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT