চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসন্ন ৩ সিটি নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য শেষ পরীক্ষা: মওদুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
রাজনীতি
A A

আসন্ন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের পর বর্তমান দলীয় সরকারের অধীনে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে যাবে কিনা সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ওই ৩ নির্বাচনকে সরকার ও ইসির শেষ পরীক্ষা হিসেবেও দেখছেন তিনি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংহতি সমাবেশে এমন মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

মওদুদ বলেন: ‘দলীয় সরকারের অধীনে আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন হলো শেষ নির্বাচন। গাজীপুর আর খুলনায় প্রমাণিত হয়েছে যে, দলীয় সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এবার আমরা রাজশাহী বরিশাল ও সিলেটে দেখবো। এটা হবে শেষ পরীক্ষা সরকার ও নির্বাচন কমিশনের জন্য।’

Banglabid

তিনি বলেন: ‘আগামী তিনটি সিটি নির্বাচনের পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো যে, আগামীতে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবো কিনা। এখনো আমরা সিদ্ধান্ত গ্রহণ করিনি। তবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের পর সে সিদ্ধান্ত গ্রহণ করবো।

তিনি বলেন: ‘আমরা প্রমাণ করতে চাই যে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না্ এই নির্বাচন কমিশন পুরো ব্যর্থ। আগামী নির্বাচনের আগে নির্বাচন কমিশন অবশ্যই পুনর্গঠন করতে হবে।’

বিএনপির এই নেতা আরো বলেন: ‘যতই খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত করা যায় তারা তা করছে। বিলম্বিত হলেও খালেদা জিয়া আমাদের মাঝে শিগগিরই ফিরে আসবেন। জামিন পাওয়া মানুষের মৌলিক অধিকার। কিন্তু বারবার তা আটকে যাচ্ছে। রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। রাজপথের জন্য আমাদেরকে প্রস্তুুতি নিতে হবে।’

Reneta

মওদুদ বলেন: ‘বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি যেদিন কারাগার থেকে বের হয়ে আসবেন সেদিন দেশের রাজনীতিতে নতুন ধারা তৈরি হবে। শুরু হবে নতুন স্রোত। আর সে স্রোত রোখার মতো শক্তি সরকারের নেই।’

এই সরকারকে সরাতে হলে শান্তিপূর্ণ কোনো কর্মসূচি দিয়ে হবে না বলেও মন্তব্য করেন মওদুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনমওদুদলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রোজার কারণে ভালো করতে পারেনি মিশর’

পরবর্তী

ব্রাজিল আশায় বাঁচে না, বাঁচে বাস্তবতায়: টিটে

পরবর্তী

ব্রাজিল আশায় বাঁচে না, বাঁচে বাস্তবতায়: টিটে

বৌদ্ধদের কল্যাণ ও উন্নয়নে বাংলাদেশে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট মিশন

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT