চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে হেভি মেটাল ধারার ‘গডফাদার’ লেমির বায়োপিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ১৭, জুন ২০২০
বিনোদন
A A

পৃথিবীতে এমন কিছু ব্যান্ড রয়েছে যাদের অনুপস্থিতিতে ব্যান্ড মিউজিকে বড় শূন্যতা তৈরি হয়। তেমনই একটি ব্যান্ড ‘মোটরহেড’। জনপ্রিয় এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা, গায়ক, গীতিকার ও বেজ গিটারিস্ট লেমি কিলমিস্টারের জীবন নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা।

সিনেমাটি পরিচালনা করবেন জর্জ অলিভার। ‘মোটরহেড’ এবং কিলমিস্টারের ওপর তিনি তিন বছর ধরে রিসার্চ করছেন। প্রযোজনা করবেন অ্যান্দ্রে রেলিস এবং ডেমন লেন।

স্পিড মেটাল ধারার পাইওনিয়র বলা হয় ‘মোটরহেড’ ব্যান্ডটিকে। সত্তর দশকের মাঝামাঝি সময়ে বেজিস্ট এবং ভোকাল লেমি কিলমিস্টার, গিটারিস্ট ল্যারি ওয়েলস এবং ড্রামার লুকাস ফক্সকে নিয়ে শুরু হয়েছিল মোটরহেডের পথচলা। লেমি কিলমিস্টারকে হেভি মেটাল ধারার ‘গডফাদার’ বলা হতো।

Banglabid

২০১৫ সালে ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। বায়োপিকের নাম তার নাম অনুসারে ‘লেমি’ রাখা হবে।

‘লেমি’ সিনেমায় কিলমিস্টারের ইংল্যান্ডের জীবনের গল্প দেখানো হবে। সাইকেডেলিক রক ব্যান্ড ‘হকউইন্ড’ এর মাধ্যমে সংগীতে ক্যারিয়ার শুরু করেন তিনি। কিন্তু পাঁচ বছর পর খেয়ালিপনার কারণে ব্যান্ডচ্যুত করা হয় তাকে। এরপর ১৭৭৫ সালে ‘মোটরহেড’ গঠন করেন তিনি। লেমির মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ ৪০ বছর ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি, করেছে স্টেজ শো।

এই ছবিতে কারা অভিনয় করবেন সেই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে মৃত্যুর কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি তার বায়োপিক নির্মাণ করা হয়, তাহলে রজার মুরকে তিনি তার চরিত্রে চান।

Reneta

২০২১ সালের শুরুতে ছবির শুটিং শুরু করার আশা করছেন নির্মাতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রজার মুরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিভার প্রতিফলন

পরবর্তী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা আক্রান্ত

পরবর্তী
ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত চিকিৎসক দম্পতি স্বপ্নীল-নুজহাত

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT