চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা বন্ড কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্টি ব্রিটিশ এজেন্ট জেমস বন্ডের ভক্ত বিশ্বজুড়ে। ‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জনপ্রিয় এই চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। এর আগে চৌকশ এই চরিত্রে অভিনয় করেছেন আরও পাঁচ অভিনেতা। জেমস বন্ড চরিত্রটি পর্দায় কে সবচেয়ে বেশি জীবন্ত করে তুলতে পেরেছেন, তা নিয়ে আছে নানা জনের নানা মত। জেনে নিন পর্দার ছয় জেমস বন্ড সম্পর্কে:

জর্জ লাজেনবি: নামীদামী হলিউড তারকাদের বাদ দিয়ে যখন অস্ট্রেলিয়ান মডেল জর্জ লাজেনবিকে জেমস বন্ড চরিত্রে নেয়া হলো, তখন সবার চোখ কপালে! অনেকেই মনে করেছিলেন ‘জেমস বন্ড’ চরিত্রে বেমানান লাগবে তাকে। তবে তা হয়নি। ‘অন হার ম্যাজিস্টি’স সিক্রেট সার্ভিস’ ছবিতে ‘জেমস বন্ড’ হিসেবে ভালো অভিনয় করেছিলেন জর্জ লাজেনবি। তবে সম্মানজনক এই চরিত্রে একবারই কাজ করার সুযোগ পেয়েছিলেন অভিনেতা।

টিমোথি ডালটন: ‘জেমস বন্ড’ চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন টিমোথি ডালটন। তবে তাকে সেরা বলা যায় না। ভক্তদের মতে, তিনি ‘হ্যান্ডসাম’ বন্ড ছিলেন না। বন্ড হিসেবে মাত্র দুটি ছবিতে দেখা গেছে তাকে।

রজার মুর: ব্রিটিশ অভিনেতা রজার মুরকে ১৯৭৩ সালে প্রথমবারের মতো ‘জেমস বন্ড’ চরিত্রে দেখা যায়। ১৯৮৫ সাল পর্যন্ত এই সিরিজের সাতটি ছবিতে তিনি জেমস বন্ড হয়েছেন।

পিয়ার্স ব্রসনান: পিয়ার্স ব্রসনান ছিলেন তার সময়ের ‘পারফেক্ট’ বন্ড। সুদর্শন এই অভিনেতা জেমস বন্ড হিসেবে দর্শকের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পেরেছিলেন। ‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইস’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ এবং ‘ডাই অ্যানাদার ডে’ ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করেছিলেন ব্রসনান। এর মাঝে তিনটি ছবি ভালো ব্যবসা করেছিল।

ড্যানিয়েল ক্রেগ: বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগ খাটো, এমনটাই বলেছিলেন সমালোচকরা। তবে ক্রেগ নিজেকে প্রমাণ করে সবাইকে ভুল প্রমাণ করেছেন। জেমস বন্ড হিসেবে প্রতিটি ছবিতেই তিনি দর্শকের ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন। সাম্প্রতিক সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘নো টাইম টু ডাই’-এ ব্রিটিশ সিক্রেট এজেন্ট হিসেবে ড্যানিয়েল ক্রেগকে শেষবারের মতো দেখা যাবে। ড্যানিয়েল ক্রেগ জেমস বন্ড সিরিজের পাঁচটি ছবিতে অভিনয় করেছেন।

শন কনারি: জেমস বন্ড হিসেবে ‘সবচেয়ে জনপ্রিয়’ ছিলেন শন কনারি। সবচেয়ে জনপ্রিয় জেমস বন্ড কে সেটা জানার জন্য রেডিও টাইমস একটি জরিপ চালায়। সেখানে ৪৪ শতাংশ ভোট পেয়ে রজার মুর, পিয়ার্স ব্রসনান, ড্যানিয়েল ক্রেগের মতো বন্ডদের হারিয়েছিলেন শন কনারি।

Reneta

‘ডক্টর নো’, ‘ইউ অনলি লিভ টোয়াইস’, ‘ডায়মন্ডস আর ফরেভার’, ‘নেভার সে নেভার এগেইন’— একের পর এক ছবিতে বন্ডকে জীবন্ত করে তুলেছিলেন কনারি। ১৯৬২ থেকে ১৯৮৩ পর্যন্ত ৭টি বন্ড-ফিল্মে দেখা গিয়েছিল শন কনারিকে। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস বন্ডড্যানিয়েল ক্রেগনো টাইম টু ডাইপিয়ার্স ব্রসনানরজার মুরলিড বিনোদনশন কনারি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT