চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ভৌতিক-কমেডি গল্পে অমির ‘অদ-ভূত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ন ০৬, জুন ২০২১
বিনোদন
A A

রোমান্টিক, কমেডি, সামাজিক সচেতনতার বিভিন্ন গল্প ভিন্ন ভিন্ন ঢঙে দর্শকদের সামনে উপস্থাপন করে জনপ্রিয়তা পেয়েছেন কাজল আরেফিন অমি। তবে এই নির্মাতা এবারই প্রথম নির্মাণ করলেন ভৌতিক গল্পের নাটক ‘অদ-ভূত’। সঙ্গে থাকবে কমেডির মিশ্রণ। আসন্ন ঈদুল আজহায় ‘ব্যালেচর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমির ‘অদ-ভূত’ নাটকটি প্রচার হবে।

গতমাসে টাঙ্গাইলের একটি জঙ্গলসহ বিভিন্ন লোকেশনে চারদিনে নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানালেন তিনি।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে কাজল আরেফিন বলেন, নাটকটি দেখলে দর্শকদের ভয় লাগবে, আবার হাসিও পাবে। গল্পের শুরু হবে ভয় দিয়ে, এরপর হাসির কিছু থাকবে, আবার ভৌতিক কিছু থাকবে। তবে শেষে গিয়ে অন্যরকম একটা ব্যাপার। আমাদের দেশে এমন কাজ দেখা যায় না। আমি মনে করি, নাটকটি দেখলে দর্শকদের সময়টা নষ্ট হবে না। তারা উপভোগ করবেন।

পরিচালক বলেন, সবসময় চেষ্টা করি ভিন্ন ঘরানার কাজ করতে। সিরিয়াস হরর গল্প করতে পোস্টে গিয়ে ভিএফএক্সসহ অন্যান্য অনেক সীমাবদ্ধতা চলে আসে। এ কারণে হরর কাজগুলো ঠিক জমে না। আমার মনে হয়েছে, সিরিয়াস হরর না করে যদি হরর কমেডি করি তাহলে ঠিক মতো জমাতে পারবো। এখানে অর্ধেক হরর ও অর্ধেক কমেডি দিয়ে এন্টারটেইনিং প্রজেক্ট করেছি ‘অদ-ভূত’।

‘অদ-ভূত’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, সুমন পাটোয়ারী, পাভেল প্রমুখ। অমি জানান, তার টিমের মিশু সাব্বির, মারজুক রাসেল, মুসাফির বাচ্চু এতে নেই। মোশন রকের ব্যানারে ‘অদ-ভূত’ নাটকটি ক্লাব ইলিভেনের ইউটিউবে প্রকাশ হবে। প্রচার হতে পারে বেসরকারি টিভিতেও।

মার্চে সর্বশেষ জি-ফাইভের ‘ঠাণ্ডা’ ওয়েব ফিল্মের শুটিং করেছিলেন অমি। যেটি ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে। পরে আর শুটিং করেননি করোনা প্রকোপের কারণে। ‘অদ-ভূত’ দিয়ে গেল মাসের শেষে আবার শুটিংয়ে নেমেছেন কাজল আরেফিন অমি। তিনি বলেন, ৬ এপ্রিল থেকে ঈদের শুটিংয়ে ডেট লক ছিল। কিন্তু ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হলে শুটিং বন্ধ করতে হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: কাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশলিড বিনোদনসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT