চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ঈশিতার গান ভিডিও ‘তোমার জানালায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

১৬ বছর আগের কথা, তখন গান গাইতেন রুমানা রশীদ ঈশিতা। শিল্পী হিসেবেও তার পরিচিতি ছিল। তখন বাজারে এসেছিল ঈশিতার গানের অ্যালবাম। এরপর কেটে গেছে প্রায় ১৬ বছর। আর গানে পাওয়া যায়নি জনপ্রিয় এই তারকাকে। নতুন খবর, দীর্ঘ বিরতি ভেঙে আবার গানে ফিরেছেন ঈশিতা।

এবার গানের সঙ্গে উপরি পাওয়া হিসেবে থাকছে ভিডিও। এর নাম ‘তোমার জানালায়’। এটি নির্মাণ করেছে রেদওয়ান রনির প্রতিষ্ঠান পপকর্ন। ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা নিজেই। সঙ্গে দেখা যাবে আসাদুজ্জামান আসাদকে।

গানটি লিখেছেন সোহেল আরমান আর সুর-সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। ১১ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

Banglabid

গান ভিডিও প্রসঙ্গে ঈশিতা বলেন, যেহেতু ১০/১২টা গান নিয়ে অ্যালবাম তৈরির কালচার নেই, তাই ভাবলাম একটি গান করি। গানটি করার পর ভাবলাম, এখন তো গানের ভিডিও লাগে! পরে রেদওয়ান রনির পরিকল্পনায় কাজটি শেষ করলাম। চেষ্টা করেছি গানে-গল্পে একটি অনুভূতির গল্প বলতে। আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে।

কিছুদিন আগে প্রায় চার বছর পর ‘কাঠ পেন্সিল’ টেলিছবিতে তাকে দেখা গেছে কলকাতার কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। রেদওয়ান রনির ‘পাতা ঝরার দিন’ নাটকে অভিনয় করেও ঈশিতা দর্শকদের কাছে মিটিয়েছেন দীর্ঘ বিরতির দায়।

Reneta

এ বিষয়ে ঈশিতা বলেন, আমার কামব্যাক নিয়ে খুশি। যে গল্পে কাজ করেছি, চাইছিলাম এমন একটি গল্প দিয়েই আবার কাজে ফিরতে।

একটা সময় নাচ, গান, অভিনয়, উপস্থপনা সবকিছুই করতে ঈশিতা। তিনি বললেন, আগামীতে আমি গান এবং অভিনয় নিয়েই থাকতে চাই। কারণ বাকিগুলো করতে চর্চার প্রয়োজন। সেক্ষেত্রে সময়ও কুলিয়ে উঠতে পারিনা। তাই গান-অভিনয়েই মনোযোগ রাখতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈশিতারেদওয়ান রনিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানসিক স্বাস্থ্যে ডিজিটাল ডিভাইসের নিয়ন্ত্রিত ব্যবহারের পরামর্শ

পরবর্তী

এমন মাঠে এত বড় আয়োজন!

পরবর্তী

এমন মাঠে এত বড় আয়োজন!

স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকসহ ৪ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT