বিনোদন

আসছে ইমরান-আনিসার ‘মেঘেরই খামে’

আসছে ইমরান-আনিসার ‘মেঘেরই খামে’

ইমরান মাহমুদুল এবং আনিসা দুজনেই চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী। গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠা পেয়েছেন ইমরান। সংগীত সংশ্লিষ্টদের মতে, এ প্রজন্মের সেরা সংগীত তারকা ইমরান।

অন্যদিকে, চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে বেরিয়ে গেল বছর জি-বাংলার সারেগামা’র মঞ্চে বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন আনিসা।

এই দুই শিল্পী এবার একসঙ্গে গান করলেন। গানের শিরোনাম ‘মেঘেরই খামে’। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীত করেছেন শিল্পী ইমরান নিজেই।

মজার ব্যাপার হচ্ছে, ইমরানের হাত ধরেই এবার প্রথম মৌলিক গান করলেন আনিসা। বললেন, এটা অনেকটা আমার কাছে স্বপ্নের মতো। জীবনের প্রথম নিজের গান; তাও প্রিয় শিল্পী ইমরান ভাইয়ার সঙ্গে। আনন্দটা একেবারেই অন্য রকম।

আনিসা বলেন, এটা আমার জীবনের প্রথম মৌলিক গান। আমি অত্যন্ত খুশি। এই গানটি গাওয়ার সঙ্গে সঙ্গে
মিউজিক ভিডিওতে অভিনয়ের কাজটিও করতে হয়েছে।

‘মেঘেরই খামে’ গান প্রসঙ্গে ইমরান বলেন, মিষ্টি প্রেমের একটি রোমান্টিক ডুয়েট গান। ১৭ জানুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। ইমরান জানান, গান ভিডিওতে তিনি নিজেও হাজির হবে নতুনভাবে। এ গান দিয়েই তার বছরের প্রথম মিউজিক ভিডিও প্রকাশ হচ্ছে।

‘মেঘেরই খামে’ গানের ভিডিও পরিচালনা করেছেন ভিকি জায়েদ, যিনি এর আগে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করে পরিচিতি পেয়েছেন।

বিষয়:আনিসা কণ্ঠশিল্পী ইমরান ধ্রুব মিউজিক স্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…