চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছেন নতুন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
বিনোদন
A A

যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’, ‘নবাব’-এ নতুন লুকে হাজির হয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন ঢালিউড ‘খান সাহেব’ শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, কলকাতার দর্শকদের চোখ কপালে উঠেছিল শাকিব খানের উপস্থিতি দেখে। আগামী রোজার ঈদের ‘পাসওয়ার্ড’ ছবিতে জনপ্রিয় এই নায়কের উপস্থিতি নতুন করে আবার আলোচনার বিষয় হতে পারে। 

কারণ, আবার দর্শক পেতে যাচ্ছেন নতুন শাকিব খানকে। এমনটা টের পাওয়া গেল এসকে ফিল্মের ব্যানারে নির্মিত ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিবের লুকে! তবে অফিসিয়ালি কোনো পোস্টার কিংবা লুক প্রকাশ না হলেও সোশ্যাল মিডিয়ার সম্প্রতি শাকিব খান একটি স্থিরচিত্র পাওয়া গেল। সেখানে শাকিব খানের ডান হাতে দেখা গেল ট্যাটু আঁকা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হেয়ার স্টাইলেও বেশ নতুনত্ব। শুধু তাই নয় শরীর কমিয়ে অনেকটাই ছিপছিপে গড়নে হাজির হচ্ছেন তিনি!

সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের এ ছবিটি রীতিমত ভাইরাল হয়েছে। হিরো দ্য সুপারস্টারের পর আবার ‘পাসওয়ার্ড’ ছবির ছবির মাধ্যমে লগ্নি করছেন শাকিব খান। তার সঙ্গে সহ-প্রযোজক এমডি ইকবাল। ‘পাসওয়ার্ড’ নির্মাণ করছেন সুপারহিট নির্মাতা মালেক আফসারী। ঈদুল ফিতরে মুক্তির লক্ষে পুরোদমে চলছে পাসওয়ার্ডের শুটিং।

‘পাসওয়ার্ড’ নিয়ে শাকিব খানের প্রত্যাশা অনেক। বড় বাজেটের এ ছবিটি নিয়ে তিনি বলেন, ‘পাসওয়ার্ড’-এর কাজ খুব ভালো হচ্ছে। জাস্ট পাগল করে দেবে সবাইকে। কলকাতার ছবি দেখে সবাই যেমন এক্সাইটেড হয়েছিল, ‘পাসওয়ার্ড’ কোনো অংশে কম নয়, বরং আরও বেশি উচ্ছ্বাসিত হবে দেখে। ২০১৯ সালের সিনেমা যেমন হওয়া উচিত ‘পাসওয়ার্ড’ তেমনই হচ্ছে।’

১ মার্চ থেকে শুরু হওয়া ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের নায়িকা হালের আলোচিত শবনম বুবলী। আরও রয়েছেন ইমন, মিশা সওদাগর প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাসওয়ার্ডবুবলীমালেক আফসারীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT