চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশু সমাধান দেখছেন অান্দোলনরত শিক্ষকরা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
২:৪৬ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

অষ্টম জাতীয় পে-স্কেলে বিভিন্ন অসঙ্গতির অভিযোগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সৃষ্ট অচলাবস্থার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারশেন এর আলোচনার ফলে শিগগিরই সমস্যা সমাধানের সম্ভাবনা দেখছে ফেডারেশন।

টানা চতুর্থদিনের মতো আজ শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এমন প্রত্যাশার কথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশরত শিক্ষকদের মধ্যে একজনের সাথে কথা বলে নানা আশঙ্কার বিপরীতে আশার আলো প্রকাশ পায়।

গত পরশুদিন ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামালের সাথে শিক্ষা মন্ত্রীর বৈঠকে এ বিষয়ে নতুন করে প্রস্তাবনা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন সরকারী নীতিনির্ধারক এবং প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান এই সমস্যার আশু সমাধান করা হবে। শিক্ষামন্ত্রী ফেডারশনের নেতাদের কাছে নতুন করে প্রস্তাবনা চেয়েছেন। আগেও একবার শিক্ষকদের পক্ষ থেকে প্রস্তাবনা পেশ করা হয়েছিলো।

শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের প্রতিবন্ধকতায় সেশনজটের ভীতি প্রকাশ করলেও তাদের শিক্ষকদের এই আন্দোলনে সমর্থন ব্যক্ত করেন এবং দাবি দাওয়া মেনে নিয়ে শিক্ষকদের প্রাপ্য সম্মান-মযার্দা প্রতিষ্ঠার স্বপক্ষেও অভিমত প্রকাশ করেন।

Reneta

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল সহ নানা অসঙ্গতির বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন টানা চতুর্থদিনের মতো বৃহস্পতিবারও চলছে।

ক্লাস, পরীক্ষা কোন কিছুই অনুষ্ঠিত হচ্ছে না এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কোন পরীক্ষা না হলেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।

এর আগে, প্রায় ৮ মাসের বেশি সময় ধরে মর্যাদার দাবি এবং বৈষম্য বিলোপ করার দাবিতে প্রতীকী কর্মসূচি পালন করছে শিক্ষকসমাজ।

এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়সহ ৩৭টি বিশ্ববিদ্যালয়ে একযোগে চলছে শিক্ষকদের কর্মবিরতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অষ্টম পে-স্কেলনতুন বেতনপাবলিক বিশ্ববিদ্যালয়বেতন বৈষম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT