বাংলাদেশ

আশুলিয়ায় শিশু শিক্ষার্থী নিখোঁজ

আশুলিয়ায় শিশু শিক্ষার্থী নিখোঁজ

সাভারের আশুলিয়ায় আবির ভুইয়া নামের (১০) এক শিশু শিক্ষার্থী দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

নিখোঁজ শিশু আবির ভুইয়া আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকার আরিফ ভুইয়ার ছেলে। সে স্থানীয় ইকড়া মডেল হাইস্কুল এর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

নিখোঁজ শিশু আবির ভুইয়ার বাবা আরিফ ভুইয়া জানান, তার ছেলে গেল সোমবার বড় রাঙ্গামাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

আশুলিয়ায় শিশু শিক্ষার্থী নিখোঁজ‘এমন অবস্থায় সন্তানকে না পেয়ে তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করা হয়েছে।’

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

বিষয়:শিশু নিখোঁজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…