জনপদ

আশুলিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আশুলিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ার পুকুরে ডুবে আবির ও সিয়াম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে আশুলিয়ার কুরগাঁও এলাকার একটি পুকুর থেকে এ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবির দ্বিতীয় শ্রেণী ও সিয়াম ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলো। আবির আশুলিয়ার কুরগাঁও এলাকার নুরু মিয়ার ছেলে। সিয়াম একই এলাকার আবদুল হাইয়ের ছেলে।

পুলিশ জানায়, কুরগাঁও এলাকার দুই প্রতিবেশী শিশু ব্রিজের নিচে পানিতে গোসল করতে নামে। অনেক সময় অতিবাহিত হবার পরও বাড়িতে ফিরে না আসায় তাদের। খোঁজাখুজি শুরু করে তাদের পরিবার। পরে বিকেলে স্থানীয়রা পানিতে দুই শিশুর মৃতদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

পুলিশ পরিবারের শিশু দুটির লাশ হস্তান্তর করেছে।

 

 

বিষয়:পানিতে ডুবে শিশু মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…