চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুরায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল আনসারুল্লাহ সদস্যরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
ব্লগার

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা পবিত্র আশুরায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছিল।

সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উত্তরার ৭নম্বর সেক্টরের বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মাে. রাসেল হােসেন (২১), জুয়েল মাহমুদ ওরফে ইমাম মাহমুদ (২৬) ও আবু জাফর সােহেল (৩৬)।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই -পুস্তিকা, ছয়টি মােবাইলসেট, বিভিন্ন কোম্পানীর সিম কার্ড বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহিদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবিত্র আশুরা উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করার জন্য হত্যা পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতির অগ্রগতি আলােচনার জন্য তারা উত্তরা ৭ নম্বর সেক্টরে ওই স্থানে একত্রিত হয়েছিল বলে স্বীকার করেছে।

Reneta

এছাড়াও তারা রাষ্ট্রবিরােধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

মাহিদুজ্জামান বলেন, গ্রেপ্তার রাসেল হােসেনের বাড়ি পাবনার সাথিয়া। সে রাজশাহী ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং টেকনােলজির ছাত্র। জুয়েল মাহমুদ ওরফে ইমাম মাহমুদের  ঠিকানা বাগাতিপাড়া, নাটোর। অপর সদস্য আবু জাফর সোহেল রাজধানীর সিপাহীবাগ, খিলগাঁওয়ের বাসিন্দা।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ইমাম মাহমুদের অনুসারী ও ‘ইমাম মাহমুদ ও গাজোয়াতুল হিন্দ’ নামক একটি গ্রুপের সক্রিয় সদস্য এবং এই সক্রিয় ক্লোজড গ্রুপের সদস্যরা এবিটি’র সক্রিয় সদস্যও। এ গ্রুপের মাধ্যমে তারা গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত তহবিল সংগ্রহ করছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসারুল্লাহ বাংলা টিমএন্টি টেররিজম ইউনিট
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT