চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা বাঁচিয়ে রাখল কাপালির সিলেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ ম্যাচ। এক দলের জন্য তো প্রায় বাঁচা-মরার। কারণ হারলেই ষষ্ঠ বিপিএলে শেষ চারে যাওয়া হবে না। এমন সমীকরণের সামনে জ্বলে উঠল সিলেট সিক্সার্স। রাজশাহী কিংসকে দাঁড়াতেই দেয়নি নতুন অধিনায়ক অলোক কাপালির দল।

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে শুক্রবার সিলেট সিক্সার্সের কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে রাজশাহী। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৮১ রান তাড়ায় নেমে ১০৪ রানে অলআউট হয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রানের বিশাল সংগ্রহ গড়ে সিলেট। সর্বোচ্চ ৪২ করেছেন ইংলিশ তারকা জেসন রয়।

বড় ব্যবধানে জয়ের পরও বাদ পড়ার শঙ্কা মাথার উপর ঝুলে আছে সিলেটের। ৯ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থাকা দলটিকে হাতে থাকা তিন ম্যাচেই জিততে হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকেও।

১৮১ রান তাড়ায় শুরুতা দারুণভাবে করতে হতো রাজশাহীর ব্যাটসম্যানদের। কিন্তু দুই ওপেনার লুক ইভান্স ও মুমিনুল হক করলেন ঠিক উল্টোটা। দলকে বিপদে রেখে ১৬ রানের মধ্যে ফিরলেন দুজনেই। পরে ১২ রান করে রায়ান টেন ডেসকাট ফিরলে বিপদটা আরও বড় হয়।

৪৫ রানে ৩ উইকেট হারালেও রাজশাহীর জন্য আশার আলোটা জ্বেলে রেখেছিলেন ফজলে মাহমুদ রাব্বী। চলতি বিপিএলে মাত্র দুই ম্যাচ সুযোগ পাওয়া রাব্বীর ব্যাট তৃতীয় ম্যাচে উঠল জ্বলে। ৪০ বলে তুলে নেন এবারের বিপিএলে নিজের প্রথম ফিফটিও।

Reneta

ফিফটি তোলার পরের বলেই ধৈর্য হারান রাব্বী। ঠিক ৫০ করে মোহাম্মদ নেওয়াজের বলে অলোক কাপালির হাতে পড়েন ধরা। ফেরার আগে ৬ চার ও একটি ছক্কা এসেছে এ বাঁহাতির ব্যাটে।

রাব্বীকে আউট করার পরের তিন বলে ক্রিস্টিয়ান জোঙ্কার ও মেহেদী মিরাজকে ফিরিয়ে রাজশাহীর আশার পথ বন্ধ করে দেন নেওয়াজ। ৪ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। ব্যাট হাতে ১০ বলে ২৩ রান করার পর ৪ ওভারে ১৭ রান খরচায় সেরা বোলার অবশ্য আরেক পাকিস্তানি সোহেল তানভির। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও অলোক কাপালি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT