আগামীকাল থেকে সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সকলের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রবিবার চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতের অভিজ্ঞতার আলোকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানুষের সাধ্যের মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করি সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হবে।’
নগরীর একটি হলে আয়োজিত এ সমাবর্তন অনুষ্ঠানে ১৮০জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় । শিক্ষামন্ত্রী আরও বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজ করছে এবং নিজস্ব ক্যাম্পাসে এখনো যায়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানের আরও বক্তৃতা করেন, আইইউবির প্রেসিডেন্ট ড. এ মাজিদ খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌহিদ সামাদ, উপাচার্য অধ্যাপক ড. মহফুজুল হক চৌধুরী সহ অন্যরা।








