চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশাটা ছাড়ছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

আশা ছাড়ছে না বাংলাদেশ! কেন আশা ছাড়বে? এমন তো নয় লক্ষ্য তাড়া করতে নেমে কয়েকটি উইকেট হাতছাড়া করে দিনশেষ করেছে স্বাগতিকরা! তারপরও আশা-নিরাশার কথা আসছে দ্রুতই। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষেই। টাইগারদের জন্য যে আশাটা রান তাড়ার কঠিন চ্যালেঞ্জের দেয়াল টপকাতে পারার।

একেতো প্রথম ইনিংসে ভেঙে পড়ার টাটকা স্মৃতি, সঙ্গে চতুর্থ ইনিংসে ৩০০ পেরোনো লক্ষ্যের পিছে ছুটতে হবে। শঙ্কার মেঘ ঘনীভূত হবেই। শুক্রবার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ অবশ্য জানিয়ে গেলেন, দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী।

শ্রীলঙ্কার লিড পৌঁছে গেছে ৩১২ রানে, হাতে ২ উইকেট তাদের। স্বীকৃত ব্যাটসম্যান রোশেন সিলভা ৫৮ ও সুরঙ্গা লাকমাল ৭ রানে তৃতীয়দিনে লিড বাড়াতে নামবেন। দ্বিতীয় দিনেই ম্যাচ শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে যাওয়ার সাক্ষ্য দিচ্ছে স্কোরবোর্ড। পরেরদিন সকালে আরও কিছু রান যোগ করতে চাইবে সফরকারীরা। বাংলাদেশ তবুও আত্মবিশ্বাসী।

‘ম্যাচে সবকিছুই হতে পারে। লক্ষ্য থাকবে আগে দুটি উইকেট নেয়া। অবশ্যই আমরা আত্মবিশ্বাসী আছি। দুটি উইকেট যত তাড়াতাড়ি নেয়া যায় এবং নেয়ার পর যে রানই করুক না কেন, আমরা নিজেদেরটা খেলতে পারলে লক্ষ্যে পৌঁছাতে পারব।’

পরিসংখ্যান অবশ্য লক্ষ্যের কথা ভাবতেই শঙ্কায় শিউরে দিচ্ছে! মিরপুরে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই কোন দলের। আর বাংলাদেশই কখনও ২১৭ রানের বেশি তাড়া করে জেতেনি। তারপরও কীভাবে এত আত্মবিশ্বাস পাচ্ছেন মিরাজ?

মূর্তিকারিগর

Reneta

টাইগার অলরাউন্ডার উদাহরণ হিসেবে টেনে আনলেন গত বছরের কলম্বো টেস্টকে। নিজেদের শততম টেস্ট ম্যাচটি ১৯১ রান তাড়া করে জেতে বাংলাদেশ। মিরাজ বললেন, বিদেশের দুইশর মতো রান তাড়া করতে পারলে দেশের মাটিতে কেন তিনশ নয়!

‘আমরা শ্রীলঙ্কার মাটিতে একটি টেস্ট জিতেছিলাম প্রায় দুইশ রানের মতো তাড়া করে। শ্রীলঙ্কার মাটিতে যদি দুইশ রান তাড়া করে জিততে পারি, তাহলে নিজেদের মাটিতে তিনশর বেশি করেও জিততে পারব। আশা থাকবে আমাদের সিনিয়র খেলোয়াড়রা ভাল করবে এবং দায়িত্ব নেবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুদ্ধশ্বাস ম্যাচে দোলেশ্বরের শেষ বলে জয়

পরবর্তী

বিএনপির নয়াপল্টন কার্যালয়ও যেন বিমর্ষ, বিধ্বস্ত

পরবর্তী

বিএনপির নয়াপল্টন কার্যালয়ও যেন বিমর্ষ, বিধ্বস্ত

প্রথম নারী পরিচালক পেতে চলেছে আইসিসি

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT